চরচা ডেস্ক

দেশের প্রথম এসএমই ডিজিটাল ঋণ সেবা ‘সাফল্য’–নিয়ে ব্র্যাক ব্যাংক আয়োজন করেছে উদ্যোক্তা সমাবেশ। এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গাজীপুরে সম্পতি ২০০ জনের বেশি উদ্যোক্তার অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ব্র্যাক ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। ডিজিটাল রূপান্তর আমাদের কাজের কেন্দ্রবিন্দু। সাফল্য ডিজিটাল লোন তারই ফল–যেখানে এসএমই উদ্যোক্তারা কয়েক মিনিটের মধ্যেই পাচ্ছেন ঋণসুবিধা।
গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই সমাবেশে প্রান্তিক উদ্যোক্তাদের কাছে সাফল্য ডিজিটাল লোন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তাদের মতামত গ্রহণ ছিল প্রধান উদ্দেশ্য।
উদ্যোক্তারা বলেন, সাফল্য ডিজিটাল লোন সহজ, দ্রুত এবং জামানতবিহীন অর্থায়নের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি যুগান্তকারী সুযোগ তৈরি করেছে। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের এই ডিজিটাল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন তারা।
আয়োজনে ব্র্যাক ব্যাংকের এসএমই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ইউনিলিভার বাংলাদেশের গাজীপুর জেলার বিতরণকারী রাহাত কর্পোরেশনের কর্ণধার মো. আশরাফুল আলম বাচ্চু উপস্থিত থেকে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
জামানতবিহীন ‘সাফল্য’ ডিজিটাল লোন দেশের প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসায়ী ও গ্রামীণ উদ্যোক্তাদের আর্থিক ক্ষমতায়নে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা এআই–ভিত্তিক ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে কয়েক মিনিটেই অনুমোদিত হচ্ছে। পুরো প্রক্রিয়া ডিজিটাল হওয়ায় আবেদন থেকে বিতরণ–সবই সম্পন্ন হচ্ছে ঘরে বসেই।

সভায় “ক্লাসিফায়েড ইনভেস্টমেন্ট” আদায়ের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে এসএমই, কৃষি ও রিটেইল খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রপ্তানি ও অন্যান্য নন-ফান্ডেড ব্যবসার প্রসার এবং রেমিট্যান্স প্রবাহ ও আমানত সংগ্রহ বাড়ানোর জন্য অংশগ্রহণকারীদের নির্দেশনা দেওয়া হয়।

দেশের সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, আগামী ১৭ জুলাই থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় প্রায় ১০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং জরুরি চিকি