Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

চাঁদাবাজি ও জ্বালানি সংকট সমাধানে সরকারের পদক্ষেপ চান ডিসিসিআই

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ২২
চাঁদাবাজি ও জ্বালানি সংকট সমাধানে সরকারের পদক্ষেপ চান ডিসিসিআই

অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের কাছে বিভিন্ন সুপারিশ তুলে ধরেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আজ সোমবার ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ডিসিসিআইয়ের প্রত্যাশা’ শীর্ষক সম্মেলনে সংগঠনের সভাপতি তাসকীন আহমেদ অর্থনীতির নানামুখী সংকট ও করণীয় তুলে ধরেন।

Advertisement
Advertisement
Advertisement

তাসকীন আহমেদ বলেন, অপরিবর্তিত পলিসি রেটে ব্যবসায়ীদের ১৬–১৭% সুদে ঋণ নিতে হচ্ছে। এর সঙ্গে খেলাপি ঋণের উচ্চহার এবং ঋণশ্রেণিকরণে নতুন কঠোর নিয়ম আর্থিক খাতকে অস্থিতিশীল করছে।

তিনি জানান, শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়া এবং নতুন শিল্পের জন্য গ্যাসের দাম ৪০–৪২ টাকা বৃদ্ধি উৎপাদন ব্যাহত করছে।

ডিসিসিআই সভাপতি বলেন, ধারাবাহিক শিল্পনীতি নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল এবং চাঁদাবাজি ‘অসহনীয়’ পর্যায়ে পৌঁছেছে–যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

Advertisement
Advertisement
Advertisement

তিনি জানান, রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন না থাকায় করদাতারা হয়রানির শিকার হচ্ছেন। ফলে সরকারও প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না। এর সঙ্গে লজিস্টিক ব্যয় বৃদ্ধি, জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা, চট্টগ্রাম বন্দরের সেবা খরচ ৪১% বৃদ্ধি এবং নদীপথের ব্যবহার না থাকায় উৎপাদন ও সরবরাহ ব্যয় আরও বেড়েছে।

এলডিসি উত্তরণ নিয়ে তাসকীন আহমেদ বলেন, এলডিসি থেকে বেরিয়ে এলে রপ্তানি ৫.৫–৭% কমতে পারে–যার পরিমাণ প্রায় ২.৭ বিলিয়ন ডলার। তিনি অন্তত তিন বছর উত্তরণ প্রক্রিয়া স্থগিতের দাবি জানান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তার মতে, এই চুক্তিতে পোশাক খাতে শুল্কমুক্ত প্রবেশাধিকারের নিশ্চয়তা নেই; বরং এলএনজিসহ কিছু আমদানিতে অতিরিক্ত শর্ত ব্যবসা ব্যয় বাড়াতে পারে। সরকারকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনঃআলোচনার আহ্বান জানান তিনি।

প্রশ্নোত্তরে ডিসিসিআই সভাপতি চাঁদাবাজি রোধ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং ২০ লাখ বেকার তরুণের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পদক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি সালিম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়: জ্বালানিচাঁদাবাজিঅর্থনীতির খবরব্যবসায়ীসরকারডিসিসিআই
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল