বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক সম্মেলন। ছবি: বেঙ্গল গ্রুপের সৌজন্যে

‘আগামীর ব্যাংক নির্মাণে আজকের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের দুদিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ সম্পন্ন হয়েছে । এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১৭ ও ১৮ জানুয়ারি কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সম্মেলনটি অনুষ্টিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এবং এসসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি ব্যাংকিংকে প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব করতে বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি সিএমএসএমই খাতকে শক্তিশালী করার মাধ্যমে ব্যাংকের প্রবৃদ্ধি নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। তিনি ২০২৫ সালের সার্বিক ব্যবসায়িক সাফল্য, মূলধন পর্যাপ্ততা, নিয়ন্ত্রিত খেলাপি ঋণ, কর্পোরেট সুশাসন ও আর্থিক স্থিতিশীলতার চিত্র তুলে ধরেন। একই সাথে ২০২৬ সালের নতুন ব্যবসায়িক সম্ভাবনা ও ভবিষ্যতমুখী কর্মপরিকল্পনাও তুলে ধরেন।

এছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেনসহ সকল শাখা ব্যবস্থাপক অংশ নেন। অনুষ্ঠানে ২০২৫ সালের বিভিন্ন শাখা ও বিভাগকে পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত