Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

সহায়ক কর্মীদের ডিজিটাল নিরাপত্তায় ড্যাফোডিল শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রশিক্ষণ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২১: ২০
সহায়ক কর্মীদের ডিজিটাল নিরাপত্তায় ড্যাফোডিল শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রশিক্ষণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সহায়ক কর্মীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন অ্যাওয়ারনেস ট্রেনিং ২০২৬’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের মিডিয়া ল্যাবে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।

Advertisement
Advertisement
Advertisement

বিভাগের ১৫ জন শিক্ষার্থী তাদের ‘কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট’-এর অংশ হিসেবে এই উদ্ভাবনী উদ্যোগটি গ্রহণ ও পরিচালনা করেন। বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মীদের দৈনন্দিন ডিজিটাল জীবনের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

চারটি বিশেষ মডিউলে বিভক্ত এই প্রশিক্ষণে সহায়ক কর্মীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। কর্মশালায় আলোচিত ইন্টারনেট নিরাপত্তা, ডিজিটাল ফুটপ্রিন্ট এবং ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিশেষ করে মোবাইল আর্থিক সেবায় প্রতারণা এবং ভুয়া লটারি জেতার বার্তার মাধ্যমে সাধারণ মানুষ যেভাবে প্রতারিত হয়, সে বিষয়ে কর্মীদের সতর্ক করা হয়।

পাশাপাশি, শক্তিশালী পাসওয়ার্ড তৈরির কৌশল ও ডিজিটাল অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায় শেখানো হয়। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই এবং সঠিক উৎস চেনার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা ভুয়া কনটেন্ট শনাক্তকরণ এবং সাইবার বুলিংয়ের শিকার হলে ব্লক করা, রিপোর্ট করা ও প্রমাণ সংরক্ষণের মতো বাস্তবমুখী পরামর্শ দেওয়া হয়।

উদ্যোগের প্রশংসা করে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. আফতাব হোসেন বলেন, “সাংবাদিকতার শিক্ষার্থীরা ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন হলেও বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মীদের এ বিষয়ে জানার সুযোগ তুলনামূলকভাবে কম। তাই তাদের জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।”

কর্মশালাটি বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করেছে ব্রিটিশ কাউন্সিল এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। আয়োজন সহযোগী হিসেবে সার্বিক সহায়তা প্রদান করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিষয়: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিবিজ্ঞপ্তি
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল