Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

কক্সবাজার সমুদ্রসৈকতে সীসেফ লাইফগার্ডের উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ৪৬
কক্সবাজার সমুদ্রসৈকতে সীসেফ লাইফগার্ডের উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশে পানিতে ডুবে প্রাণহানী মোকাবেলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) পরিচালিত ‘সীসেফ লাইফগার্ড’ কর্মসূচিতে সহায়তা দিয়েছে এনসিসি ব্যাংক।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর দেশে শিশুসহ প্রায় ১৮ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। এ সংকট মোকাবিলায় সিআইপিআরবি ২০১২ সাল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে ‘সীসেফ লাইফগার্ড’ কর্মসূচির মাধ্যমে নিয়মিত টহল ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে এক হাজার ৫২ জনের প্রাণ রক্ষা করা হয়েছে এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে লাখো মানুষের কাছে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

উদ্যোগটির সামাজিক গুরুত্ব ও জীবনরক্ষাকারী অবদান বিবেচনায় এনসিসি ব্যাংক তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্পে সহায়তা প্রদান করছে, যা জননিরাপত্তা ও সামাজিক কল্যাণে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

Advertisement
Advertisement
Advertisement

সম্প্রতি কক্সবাজারের সী পার্ল বীচ রিসোর্টে এই কার্যক্রমের উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান, ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং এবং স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ম্যানেজমেন্টের প্রধান নিঘাত মমতাজ, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর স্বাস্থ্য ব্যবস্থা গবেষণা বিভাগ এবং আরটিআই প্রতিরোধ ও গবেষণা ইউনিটের পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী, মানবসম্পদ ও প্রশাসনের পরিচালক কর্নেল ইমরান উল্লাহ সরকার (অবসরপ্রাপ্ত), সরকারি যোগাযোগ ও সিএসআর-এর সিনিয়র উপদেষ্টা ড. সাইখুল ইসলাম হেলাল এবং সীসেফ লাইফগার্ড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ড. ইয়াসির ইফতেখারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গুগল পে সেবা চালু করল ব্র্যাক ব্যাংকbrac

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যু একটি নীরব কিন্তু ভয়াবহ সংকট। প্রতিটি মৃত্যু সংশ্লিষ্ট পরিবারগুলোর ওপর মারাত্মক প্রভাব ফেলে। এনসিসি ব্যাংক মনে করে, প্রকৃত টেকসই উন্নয়ন কেবল আর্থিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়-বরং সমাজ ও মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর সার্থকতা। সীসেফ লাইফগার্ডের উদ্যোগে আমাদের সহায়তা জননিরাপত্তা ও সামাজিক কল্যাণে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।”

সিআইপিআরবি-এর স্বাস্থ্য ব্যবস্থা গবেষণা বিভাগ ও আরটিআই প্রতিরোধ ও গবেষণা ইউনিটের পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে সীসেফ লাইফগার্ড প্রকল্প কক্সবাজার সমুদ্রসৈকতে জীবন রক্ষায় কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম টেকসই করতে করপোরেট খাতের অংশীদারিত্ব অত্যন্ত জরুরি। এনসিসি ব্যাংকের অগ্রণী ভূমিকা এবং সহায়তা আমাদের সক্ষমতা আরও বাড়াবে এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।”

বিষয়: কক্সবাজারব্যাংকপানিতে ডুবে মৃত্যুসামাজিক
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।