
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
দেশের শীর্ষস্থানীয় ট্রানজ্যাকশন ব্যাংক হিসেবে সেরা পারফরম্যান্সের জন্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশকে ‘সেরা ট্রানজ্যাকশন ব্যাংক’ হিসেবে মনোনীত করেছে বিশ্বখ্যাত ব্যবসাভিত্তিক ব্রিটিশ সাময়িকী ইউরোমানি। এই আন্তর্জাতিক স্বীকৃতি মূলত বাংলাদেশের বাণিজ্য প্রবাহে এইচএসবিসি-র ব্যাপক অবদান এবং বড় করপোরেট প্রতিষ্ঠান ও আন্তঃসীমান্ত সাপ্লাই চেইনের আধুনিকীকরণে ব্যাংকটির ধারাবাহিক বিনিয়োগের প্রতিফলন।
ইউরোমানি'র মূল্যায়ন অনুযায়ী, এইচএসবিসি কেবল বাংলাদেশেই নয়, বরং বিশ্বজুড়ে তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। সাময়িকীটি এইচএসবিসি-কে ‘বিশ্বের সেরা ট্রেড ফিন্যান্স ব্যাংক’ এবং এশিয়া, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সেরা ট্রেড ফিন্যান্স ব্যাংক হিসেবেও ভূষিত করেছে।
এ সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসবিসি-র এই সাফল্যের পেছনে প্রধান কারিগর হলো তাদের সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম। ব্যাংকটি সম্পূর্ণ কাগজবিহীন ও রিয়েল-টাইম ট্রেড লোন নিশ্চিত করতে ‘ট্রেড-পে’ সেবা চালু করেছে। এ ছাড়া অটোমেটেড সাপ্লাই চেইন ফিন্যান্স (এসসিএফ) এবং রিসিভেবলস ফিন্যান্স (আরএফ) সলিউশনের মাধ্যমে গ্রাহকদের কার্যকরী মূলধন ব্যবস্থাপনা আরও সহজ করেছে। ক্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যাংকটি সরকারের অটোমেটেড চালান সিস্টেমের সাথে যুক্ত হয়েছে এবং এপিআই সুবিধা চালু করেছে, যা গ্রাহকদের নিজস্ব ইআরপি প্ল্যাটফর্ম থেকেই সরাসরি লেনদেনের সুযোগ দেয়।
এই অর্জন প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, "এই স্বীকৃতি আমাদের ওপর গ্রাহকদের আস্থার প্রতিফলন এবং বাংলাদেশে বাণিজ্য ও নগদ অর্থ প্রবাহের আধুনিকীকরণে আমরা কত দূর এগিয়েছি, তার প্রমাণ। আমরা আমাদের গ্রাহকদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং একটি ক্রমবর্ধমান ডিজিটাল ও সংযুক্ত ব্যবসায়িক পরিবেশে তাদের সাথে নিবিড়ভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই পুরস্কার আমাদের সক্ষমতা আরও শক্তিশালী করতে এবং গ্রাহকদের প্রবৃদ্ধি ও আত্মবিশ্বাসের সাথে কাজ করার উপযোগী সমাধান প্রদানে অনুপ্রাণিত করবে।”
৫৭টিরও বেশি দেশ ও অঞ্চলে বিস্তৃত বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে এইচএসবিসি বাংলাদেশের ব্যবসাগুলোকে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সম্প্রসারিত হতে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিচ্ছে। উন্নত, নিরাপদ এবং বিশ্বব্যাপী সংযুক্ত সমাধান প্রদানের মাধ্যমে বাণিজ্য সহজ করাই ব্যাংকটির মূল লক্ষ্য। এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের ব্যাংকিং খাতের আধুনিকায়নে এইচএসবিসি-র অবস্থানকে আরও সুসংহত করল।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল