
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
গ্রাহক আস্থা, টেকসই প্রবৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবা এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ে রূপান্তরের প্রত্যয় নিয়ে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এনসিসি ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় অনুষ্ঠানের।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম। কেক কাটার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্যাংকের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজামউদ্দিন ও মোরশেদুল আলম চাকলাদার, স্বাধীন পরিচালক মীর সাজেদ-উল-বাসের, এফসিএ এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, এফসিএস, এফসিএ।
এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খুরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মো. মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমানসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অনুষ্ঠানে অংশ নেন। দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।
নুরুন নেওয়াজ সেলিম বলেন, ১৯৯৩ সালের ১৭ মে প্রতিষ্ঠার পর থেকে এনসিসি ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সুশাসন, গ্রাহকের আস্থার মাধ্যমে ব্যাংকটি দেশের নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
শামসুল আরেফিন বলেন, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে এনসিসি ব্যাংক প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং কাঠামো গড়ে তুলেছে।
অনুষ্ঠানের শেষে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম বরকতীর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল