
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
চরচা ডেস্ক

ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) এবং চিফ ইনফরমেশন অফিসার হিসেবে এ ওয়াই এম মোস্তফা যোগদান করেছেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ওয়ান ব্যাংক।
নতুন এই দায়িত্বে এ ওয়াই এম মোস্তফা ব্যাংকের তথ্য প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত কার্যক্রমের নেতৃত্বসহ আইটি পরিকাঠামো শক্তিশালীকরণ এবং ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মোস্তফা একজন অভিজ্ঞ প্রযুক্তি কুশলী হিসেবে ব্যাংকিং প্রযুক্তি, ডিজিটাল ট্র্যান্সফরমেশন এবং এন্টারপ্রাইজ আর্কিটেকচারে ২২ বছরের বেশি সময় কাজ করেছেন। ওয়ান ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের প্রযুক্তি বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মোস্তফার দীর্ঘ পেশাগত জীবনে মূল ব্যাংকিং আধুনিকীকরণ, ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, পেমেন্ট সিস্টেম, এআইভিত্তিক সমাধান এবং এন্টারপ্রাইজ অবকাঠামোগত উন্নয়নসহ বেশ কয়েকটি বৃহৎ রূপান্তরের নেতৃত্ব দিয়েছেন। তার এই বহুমুখী অভিজ্ঞতা ওয়ান ব্যাংকের ডিজিটাল সক্ষমতা বাড়াতে, পরিচালনাগত দক্ষতা সুদৃঢ় করতে এবং গ্রাহকদের উৎকর্ষ ব্যাংকিং সেবা প্রদান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ওয়াই এম মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিনটেক বিষয়ক উচ্চতর এক্সিকিউটিভ শিক্ষা গ্রহণ করেছেন।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল