
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
চরচা ডেস্ক

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর।
এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, এই ২৭ ইঞ্চি মনিটরটি তৈরি হয়েছে আধুনিক ডিজাইন, উন্নত ডিসপ্লে প্রযুক্তি এবং উচ্চ রিফ্রেশ রেটের সমন্বয়ে। অফিস, কনটেন্ট ক্রিয়েশন, মাল্টিমিডিয়া এবং ক্যাজুয়াল গেমিং—সব ধরনের ব্যবহারকারীর জন্য এই মনিটরটি একটি চমৎকার সমাধান বলে জানাচ্ছে তারা।
নতুন এই মনিটরে ২৭-ইঞ্চি ডাব্লিউকিউএইচডি আইপিএস ডিসপ্লে আছে, যার রেজ্যুলুশন ২৫৬০×১৪৪০ পিক্সেল। এতে ফুল এইচডি’র চেয়েও বেশি নিখুঁত ও প্রাণবন্ত ছবি পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এই মনিটরের রিফ্রেশ রেট ১৪৪ হার্জ, রেসপন্স টাইম ১ মিলিসেকেন্ড। এতে দ্রুতগতির ভিডিও, গেমিং কিংবা মাল্টিটাস্কিং আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
মনিটরটিতে এসার ভিশন কেয়ার বা আই কেয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় কাজ বা বিনোদনের সময় চোখের ক্লান্তি কমাতে সহায়তা করে। এছাড়াও এতে রয়েছে ২টি এইচডিএমআই, ভিজিএ পোর্ট। বিল্ট-ইন ১ডাব্লিউ*২ স্পিকারও আছে, যা অতিরিক্ত স্পিকারের প্রয়োজন ছাড়াই দৈনন্দিন ব্যবহারে সুবিধা দেবে। আলট্রা স্লিম হোয়াইট ডিজাইনের এই মনিটরটি যেকোনো আধুনিক অফিস বা হোম ডেস্ক সেটআপে প্রিমিয়াম লুক যোগ করবে বলে জানানো হচ্ছে বিজ্ঞপ্তিতে।
এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর এখন দেশের সকল স্মার্ট অনুমোদিত ডিলার, শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ৩ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ মনিটরটির খুচরা মূল্য ৩০ হাজার টাকা।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল