Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

বাংলা একাডেমিতে ‘জুলাই চব্বিশ ও সংস্কৃতির লড়াই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৬: ০৫
বাংলা একাডেমিতে ‘জুলাই চব্বিশ ও সংস্কৃতির লড়াই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের সাম্প্রতিক সামাজিক, সাংস্কৃতিক ও নৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে ‘জুলাই চব্বিশ ও সংস্কৃতির লড়াই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাংলা একাডেমির আল মাহমুদ কর্ণারে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ সভায় সংস্কৃতির ভূমিকা, সামাজিক মূল্যবোধ, গণতান্ত্রিক চর্চা এবং মানবিক সমাজ নির্মাণের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়।

Advertisement
Advertisement
Advertisement

বক্তারা মনে করেন, একটি রাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি সাংস্কৃতিক চেতনার বিকাশ ও মানবিক মূল্যবোধের পুনর্গঠনও সমান গুরুত্বপূর্ণ। তাই জুলাই-পরবর্তী বাংলাদেশের বাস্তবতায় সংস্কৃতির প্রশ্নকে নতুনভাবে ভাবা এবং সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, লেখক ও গবেষক শাওয়াল খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস, ঐতিহ্য এবং মানবিক মূল্যবোধের প্রধান ভিত্তি হলো সংস্কৃতি। রাজনৈতিক পরিবর্তন যদি সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে ব্যর্থ হয়, তবে সেই পরিবর্তনের সুফল দীর্ঘস্থায়ী হয় না। তিনি বলেন, সমাজে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বৈচিত্র্যের প্রতি সম্মান প্রতিষ্ঠা করতে হলে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও শক্তিশালী করতে হবে। তিনি শিল্পীদের সামাজিক দায়িত্বের কথাও তুলে ধরেন এবং বলেন, সত্য, ন্যায় ও মানবতার পক্ষে শিল্পীদের ভূমিকা সব সময়ই গুরুত্বপূর্ণ।

চরচা সম্পাদক সোহরাব হাসান বলেন, “ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সংস্কৃতি মানুষের আশা, প্রতিবাদ এবং পুনর্গঠনের ভাষা হয়ে উঠেছে। তাই বর্তমান সময়েও সংস্কৃতির শক্তিকে কাজে লাগিয়ে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।”

Advertisement
Advertisement
Advertisement

গবেষক অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা বলেন, “একটি সুস্থ সমাজ গঠনে কেবল রাজনৈতিক পরিবর্তন যথেষ্ট নয়; প্রয়োজন শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক ন্যায়ের সমন্বিত বিকাশ। সমাজে অসহিষ্ণুতা ও বিভাজনের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলতে হবে।”

সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপসচিব সাইফুল ইসলাম, ডা. জহিরুল ইসলাম কচি এবং কবি নাহিদ হাসান নলেজ।

বিষয়: দেশজুলাই-আগস্ট হত্যাকাণ্ড
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল