
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
চরচা প্রতিবেদক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পাওয়ায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্য ও সাবেক সভাপতি সাইদুর রহমানকে সম্মাননা দিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা সাইদুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা। এতে সংগঠনের অন্যান্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর সাইদুর রহমান আরএফইডির নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্মরণ করে তিনি ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সাইদুর রহমান বলেন, “নতুন দায়িত্বে থেকেও আরএফইডির সদস্যদের পাশে থাকার চেষ্টা করব।” সদস্যদের বৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল বলেন, “সাইদুর রহমান সংগঠনের সাবেক সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নতুন দায়িত্ব সংগঠনের সদস্যদের জন্য আনন্দ ও গর্বের বিষয়।”
সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা বলেন, “সাইদুর রহমানের এই অর্জনে আরএফইডির সদস্যরা আনন্দিত ও গর্বিত।” নয়াদিল্লিতে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এবং দুই দেশের গণমাধ্যমের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল