Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

ইউআইইউতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২০: ২৬
ইউআইইউতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’- এর আরেকটি পর্ব আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

Advertisement
Advertisement
Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের একই মঞ্চে এনে শিক্ষাক্ষেত্র ও করপোরেট জগতের মধ্যকার দূরত্ব ঘোচাতে এই ফ্ল্যাগশিপ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ বুধবার আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন।

বক্তব্যে সরকারি ও বেসরকারি খাতে, বিশেষত বাংলাদেশ ব্যাংকে ভালো ক্যারিয়ার গড়তে একাডেমিক ফলাফলের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সক্রিয় থাকার গুরুত্ব তুলে ধরেন তিনি। শিক্ষার্থীদের প্রথম থেকেই সঞ্চয়ের অভ্যাস ও আর্থিক সাক্ষরতা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান রূপ রতন পাইন।

Advertisement
Advertisement
Advertisement

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কনজ্যুমার অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এম নাজিম এ চৌধুরী। কর্মসংস্থান উপযোগিতা এবং আজকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। কী ধরনের চ্যালেঞ্জ তিনি মোকাবিলা করেছেন এবং কোন সিদ্ধান্তগুলো তার পথচলাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে, সে সম্পর্কে খোলামেলা কথা বলেন।

প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান ব্যাংকটির ৩১ বছরের গৌরবোজ্জ্বল পথচলা ও তার উল্লেখযোগ্য অর্জন নিয়ে কথা বলেন, যার মধ্যে রয়েছে ব্যাংকটির স্বতন্ত্র একাডেমিক উদ্যোগ প্রাইমএকাডেমিয়া। এছাড়াও, আর্থিক অন্তর্ভুক্তি এবং শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের আগে সুষ্ঠু অর্থ ব্যবস্থাপনার দক্ষতা অর্জনের বিষয়েও জানান তিনি।

ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ক্যারিয়ার গঠন ও ব্যাংকিং পেশা সম্পর্কে দিকনির্দেশনা নেওয়ার সুযোগ পান। এ ছাড়া আয়োজন করা হয় একটি লাইভ মক ইন্টারভিউ সেশন, যেখানে অংশগ্রহণকারীরা বাস্তব সাক্ষাৎকারের অভিজ্ঞতা, গঠনমূলক মতামত এবং করপোরেট নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা পান।

বিষয়: শিক্ষার্থীবাংলাদেশ ব্যাংকপ্রাইম ব্যাংক
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল