
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
দেশজুড়ে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে অবদান রাখায় সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা জানিয়েছে বিকাশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি আয়োজিত ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আটটি ক্যাটাগরিতে ১৭টি সেরা পার্টনার প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়।
এটি ছিল অ্যাওয়ার্ডটির ষষ্ঠ আয়োজন। অনুষ্ঠানে অপারেশনাল এক্সিলেন্স, কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টেগ্রিটি, প্রো-অ্যাকটিভ সাপোর্ট অ্যান্ড কোলাবোরেশন এবং পার্টনার প্রোফাইল ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিকাশ-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মো. রাশেদুল আলম এবং বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
আয়োজনের মধ্য দিয়ে বিকাশ তাদের দীর্ঘদিনের সাপ্লাই চেইন পার্টনারদের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল