
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার।
প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইম একাডেমিয়ার আওতায় আয়োজিত এ সেমিনারে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের ‘ভয়েস অব বিজনেস ক্লাব’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. নজিম এ. চৌধুরী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা-নির্ভর সিদ্ধান্ত এবং উদ্ভাবন চিন্তাধারা ব্যাংকিং খাতকে দ্রুত বদলে দিচ্ছে।
প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বলেন, শুরু থেকেই ব্যাংকিং জ্ঞান অর্জন তরুণদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
এছাড়া প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কনজিউমার প্রোটেকশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি কাজী রেশাদ মাহবুব ভবিষ্যৎ প্রস্তুতির ক্ষেত্রে শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মনজারুল আলম। তিনি ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল