Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

প্রকিউরমেন্ট ও সাপ্লাই খাতে বাংলালিংকের চার স্বীকৃতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৮: ৩৭
প্রকিউরমেন্ট ও সাপ্লাই খাতে বাংলালিংকের চার স্বীকৃতি

‘সিআইপিএস এশিয়া এক্সিলেন্স ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই অ্যাওয়ার্ডস ২০২৬’-এ চারটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ অর্জনের মাধ্যমে উদ্ভাবন, টেকসই উন্নয়ন, সামাজিক প্রভাব সৃষ্টি এবং কার্যকর প্রকিউরমেন্ট ব্যবস্থাপনার প্রতি বাংলালিংকের অঙ্গীকার আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ় হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৭ থেকে ৯ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় এ অ্যাওয়ার্ড। এ খাতে উদ্ভাবন, কৌশলগত প্রভাব এবং উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে চারটি বিভাগে স্বীকৃতি পেয়েছে বাংলালিংক। সামাজিক মূল্য সৃষ্টি, টেকসই উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট নেতৃত্বে উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতি মিলেছে এসব বিভাগে।

পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে বাংলালিংকের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর আশিক সোবহান বলেন, “এই স্বীকৃতি আমাদের প্রকিউরমেন্ট দলের নিষ্ঠা, উদ্ভাবনী সক্ষমতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চারটি বিভাগে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি বাংলালিংকের প্রকিউরমেন্ট কার্যক্রমে টেকসই উন্নয়ন, সামাজিক মূল্যবোধ এবং পরিচালনাগত উৎকর্ষকে আরও নিবিড়ভাবে যুক্ত করার আমাদের প্রচেষ্টার স্বীকৃতি। এ অসামান্য অর্জনের জন্য আমাদের টিমের প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই।”

Advertisement
Advertisement
Advertisement

চারটি স্বীকৃতির মধ্যে ‘প্রকিউরমেন্ট এনাবলিং ইনক্লুসিভ ডিজিটাল এডুকেশন’ প্রকল্পের জন্য ‘বেস্ট ইনিশিয়েটিভ টু ডেলিভার সোশ্যাল ভ্যালু থ্রু প্রকিউরমেন্ট’ বিভাগে বিজয়ী হয়েছে বাংলালিংক। প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দেন ক্যাটাগরি ম্যানেজার কাজী সানজিদ আহমেদ।

একইসঙ্গে ‘কার্বন-স্মার্ট গ্রিন মাইক্রোওয়েভ কানেক্টিভিটি’ উদ্যোগের জন্য ‘বেস্ট সাসটেইনেবিলিটি প্রজেক্ট অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের প্রতিনিধিত্ব করেন ক্যাটাগরি ম্যানেজার নাজিরুল ইসলাম খান।

এ ছাড়া, সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার আবদুল্লাহ আল ফারুকের প্রতিনিধিত্বে ‘র‍্যান (রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক) ট্রান্সফরমেশন’ প্রকল্পের জন্য ‘বেস্ট অ্যাপ্রোচ টু রিস্ক মিটিগেশন’ বিভাগে রানার-আপ স্বীকৃতি পেয়েছে বাংলালিংক।

পাশাপাশি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর আশিক সোবহানের প্রতিনিধিত্বে ‘প্রকিউরমেন্ট টিম অব দ্য ইয়ার’বিভাগেও রানার-আপ স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বিষয়: অ্যাওয়ার্ডবাংলালিংকবিজ্ঞপ্তি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল