মিডল্যান্ড ব্যাংক ও রোজ ভিউ হোটেলের মধ্যে সমঝোতা চুক্তি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মিডল্যান্ড ব্যাংক ও রোজ ভিউ হোটেলের মধ্যে সমঝোতা চুক্তি
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠনে। ছবি: মিডল্যান্ড ব্যাংকের সৌজন্যে

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সিলেটের পাঁচ তারকা রোজ ভিউ হোটেলের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ এ মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. নাজমুল হুদা সরকার এবং রোজ ভিউ হোটেলের পক্ষ থেকে বিক্রয় ও বিপণন প্রধান মিসেস শারমিন শ্রাবণ চুক্তিতে স্বাক্ষর করেন।

এর মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের সকল ক্রেডিট কার্ডধারীরা রোজ ভিউ হোটেলে ’একটি কিনলে একটি ফ্রি’ বুফে সুবিধা পাবেন। পাশাপাশি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা রুম ট্যারিফে ৫০% ছাড় এবং হোটেলের ডাইনিংয়ে ১০% ছাড় উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান, রোজ ভিউ হোটেলের অর্থ ব্যবস্থাপক মো. রোমান ফকিরসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত