
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অধীনে পরিচালিত সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)-এর সিলেট অঞ্চলের শাখা ও উপ-শাখাগুলোর কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার সিলেটের লা ভিস্তা হোটেলে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট অঞ্চলের ১০টি শাখা এবং ১৫টি উপ-শাখার প্রতিনিধিরা অংশ নেন। ব্যাংকের শাখাগুলোর সামগ্রিক ব্যবসায়িক পারফরম্যান্স পর্যালোচনা ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনে বিভিন্ন কৌশলগত দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে, ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট (খেলাপি বিনিয়োগ) আদায়ের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়।
পাশাপাশি এসএমই, কৃষি ও রিটেইল খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রপ্তানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসার সম্প্রসারণ, রেমিট্যান্স প্রবাহ ও আমানত সংগ্রহ জোরদার করার জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বাশার, সহযোগী প্রশাসক আসাদুল মুস্তফা, মোহাম্মদ বজলুল করিম ও রওশন আক্তার।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল