
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, সমাজকল্যাণ ও জাতীয় অগ্রগতিতে অবদান রাখা ২৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী নেতা, নীতি-নির্ধারক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
একটি স্বতন্ত্র ও বিশিষ্ট জুরি বোর্ডের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন করা হয়েছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, ক্রীড়া এবং শিল্প-সংস্কৃতিতে অবদান রাখা নির্বাচিত ২৫টি প্রতিষ্ঠান হলো- এসিআই গ্রুপ, আঞ্জুমান মুফিদুল ইসলাম, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল, বেঙ্গল ফাউন্ডেশন, বারডেম জেনারেল হাসপাতাল, বিশ্ব সাহিত্য কেন্দ্র, বিকাশ লিমিটেড, ব্র্যাক, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড, ছায়ানট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র, গ্রামীণফোন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়ারহয়েল ডিজিজ রিসার্চ বাংলাদেশ, কুমুদিনী নার্সিং কলেজ, নটর ডেম কলেজ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার গ্রুপ।
ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান বলেন, ““আমাদের এই ২৫ বছরের পথচলায় আমরা দেশে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের কার্যকারিতা প্রমাণ করেছি। আমাদের পরবর্তী লক্ষ্য হলো এটাকে সর্বজনীন করা। আমরা প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের দূরদর্শিতাকে আরও সম্প্রসারিত করতে চাই, যাতে দেশের প্রতিটি নাগরিকের জন্য সমৃদ্ধির পথ নিশ্চিত করা যায়।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংকের মতোই এই প্রতিষ্ঠানগুলো মানুষের জীবন বদলে দিতে এবং দেশে সুযোগ তৈরিতে ভূমিকা রেখেছে। এই সম্মানিত সংগঠনগুলোকে স্বীকৃতি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আগামীতেও ব্র্যাক ব্যাংক জাতীয় উন্নয়নে আরও বড় সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারকারী উদ্যোগ গ্রহণ করবে।”
ব্রাক ব্যাংক দেশজুড়ে ৩১০টি শাখা ও উপ-শাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ২০ লাখেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল