Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

ঢাকা ব্যাংক ও অ্যাসেন্ট হেলথের করপোরেট হেলথ চুক্তি সই

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২০: ২২
ঢাকা ব্যাংক ও অ্যাসেন্ট হেলথের করপোরেট হেলথ চুক্তি সই

ঢাকা ব্যাংক পিএলসি ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড করপোরেট স্বাস্থ্যসেবা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সেমবার ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়।

Advertisement
Advertisement
Advertisement

চুক্তিতে ঢাকা ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ এবং অ্যাসেন্ট হেলথ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আনোয়ারুল ইকবাল।

চুক্তির আওতায় ঢাকা ব্যাংকের সব কার্ডধারী গ্রাহক ও কর্মীরা প্যাথলজিক্যাল টেস্টে সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া বাসা বা চিকিৎসকের চেম্বার থেকে নমুনা সংগ্রহের সুবিধাও থাকবে।

একই সঙ্গে গ্রাহক ও কর্মীরা অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিভিন্ন সেবা নিতে পারবেন। এর মধ্যে রয়েছে মেডিসিন, রেসপিরেটরি, রিউমাটোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, গাইনিকোলজি ও শিশু চিকিৎসা।

Advertisement
Advertisement
Advertisement

চুক্তির অংশ হিসেবে সেবাগ্রহীতাদের জন্য একজন নির্দিষ্ট যোগাযোগ কর্মকর্তা নিয়োজিত থাকবেন, যাতে দ্রুত ও সহজে স্বাস্থ্যসেবা পাওয়া যায়। পাশাপাশি স্ট্যান্ডার্ড কল সেন্টার সুবিধাও থাকবে।

অনুষ্ঠানে অ্যাসেন্ট গ্রুপের পরিচালক আমের আহমেদ ও চিফ অপারেটিং অফিসার রোনাল্ড মিকিসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়: চুক্তিব্যাংকব্যবসা–বাণিজ্যচিকিৎসাঢাকা ব্যাংকঅনুষ্ঠান
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।