Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

বিজ্ঞাপনে এআইয়ের ‘প্রতারণা’, বুঝতেই পারছে না কেউ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১: ৩০
বিজ্ঞাপনে এআইয়ের ‘প্রতারণা’, বুঝতেই পারছে না কেউ

২২ বছর বয়সী এক তরুণী তার প্রথম চাকরির ইন্টারভিউয়ের জন্য এআইয়ের কাছে পরামর্শ চাইল। এআই তাকে পোশাকের ব্যাপারে পরামর্শ দেওয়া শুরু করলো। পরামর্শটি ভালো নাকি খারাপ–বোঝার উপায় কি আছে? এই তথ্য কি স্পন্সরের মাধ্যমে এসেছে?

Advertisement
Advertisement
Advertisement

বিজ্ঞাপন থেকে ক্যারিয়ার কাউন্সিলরদের চেয়ে বেশি আয় করে পোশাক বিক্রেতারা। তবে এআই কি সেইদিকে হাঁটছে? হাঁটলেও ব্যবহারকারীরা কখনোই জানতে পারবে না।

অতীতের প্রযুক্তিগুলো আমাদের কাছে তথ্য সরবরাহ করতো। এর মধ্যে টিভির বিজ্ঞাপন বা গুগল সার্চ ইঞ্জিনের ওপরে বা পাশে স্পন্সর করা ফলাফল থাকতো। কিন্তু এআই আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। আমরা এআইয়ের সঙ্গে কথা বলি, সমস্যা জানাই এবং পরামর্শ নিই। এই কথোপকথনের সময় বিজ্ঞাপনগুলো এমনভাবে মিশে যায়–তা আলাদা করা প্রায় অসম্ভব।

সত্যিকার অর্থে সাহায্য করার জন্য এআইকে কোনো ব্যক্তির লক্ষ্য, ব্যক্তিত্ব ও মনস্তাত্ত্বিক প্রবণতা বুঝতে হয়। এই ব্যক্তিগত জ্ঞান এআইকে যেমন নিখুঁত করে তোলে, তেমনই নিখুঁত নিয়ন্ত্রক বা প্রতারক করে তুলতে পারে। একজন চিকিৎসক এবং একজন দক্ষ প্রতারক একই ধরনের মানবিক বোধ ব্যবহার করে।

Advertisement
Advertisement
Advertisement
শিশুরা ‘এআইয়ের দাস’, পড়াশোনার সর্বনাশ?cartoon-ai-robot-scene

প্রথাগত বিজ্ঞাপনগুলো যেখানে পরিষ্কারভাবে বিষয়বস্তু বুঝিয়ে দেয়, সেখানে এআইয়ে থাকা বিজ্ঞাপনগুলো নির্দিষ্ট বিষয়কে প্রাধান্য দিতে পারে, বিশেষ শব্দ ব্যবহার করতে পারে। অথচ এআই নিরপেক্ষ থাকার ভান ধরে। যা কেবল পণ্য প্রতিষ্ঠিত করা নয়, আস্থার মৌলিক লঙ্ঘন।

এআই সিস্টেম নির্দিষ্ট কৌশল ব্যবহার করার জন্য তৈরি করা হয় না। তবে ব্যবহারকারীর ব্যস্ততা বাড়ানো বা কেনাকাটার আচরণকে প্রভাবিত করার ক্ষেত্রে এআই কাজ করে। যদি বিজ্ঞাপনের আয় একটি সাফল্যের মাপকাঠি হয়, তবে এআই নিজেই মানুষের দুর্বলতা কাজে লাগানোর কৌশল তৈরি করবে।

এটি হচ্ছে মনস্তাত্ত্বিক ম্যানিপুলেশন, যা কোনো ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। এআই কোনো ব্যক্তির আগের কথোপকথন থেকে জানা দুর্বলতা, আবেগ এবং সিদ্ধান্ত গ্রহণের ধরন ব্যবহার করে প্রভাবিত করতে পারে।

কেউ যখন নিরপেক্ষ পরামর্শের জন্য এআই প্রযুক্তির সাহায্য চায় এবং যদি সেই প্রযুক্তিই গ্রাহকের মন বুঝে স্পনসর করা কন্টেন্ট সামনে নিয়ে আসে, তবে মানুষের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যাবে

নতুন ‘পারমাণবিক অস্ত্র’ কি তবে এআই?ai for jobs

এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রথাগত এবং অনলাইন বিজ্ঞাপনের জন্য শক্তিশালী নিয়ম তৈরি করেছে ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। কিন্তু এআই যদি ‘ট্রায়াল অ্যান্ড ইরোর’–এর মাধ্যমে শেখে। কথোপকথনকে একটু ঘুরিয়ে দিলেই বিক্রি বৃদ্ধি পাবে। তখন মানুষ তাকে কীভাবে নিয়ন্ত্রণ করবে?

গুগল ইতোমধ্যেই তার চ্যাটবটে বিজ্ঞাপন পরীক্ষা করছে। ওপেনএআই এবং ইলন মাস্কের গ্রকও বিজ্ঞাপন ইন্টিগ্রেশন নিয়ে কাজ করছে। মাস্কের মতে, “যদি কোনো ব্যবহারকারী কোনো সমস্যা সমাধানের চেষ্টা করে, তবে সেই সময়ে নির্দিষ্ট সমাধানটির বিজ্ঞাপন দেওয়াই ঠিক হবে।”

তাহলে প্রশ্ন হলো, কোনটা ঠিক?

প্রতিটি বড় প্রযুক্তি প্ল্যাটফর্ম প্রায় একই পথে চলে। প্রথমে ব্যবহারকারীর জ্ঞান নিয়ে ভালো অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা করে। তারপর যখন প্রবৃদ্ধি কমে যায়, তখন বিজ্ঞাপন ও ডেটা বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন শুরু করে।

লেখক ও প্রযুক্তি বিষয়ক সমালোচক কোরি ডক্টরো এই প্রক্রিয়াকে ‘এনশিটিফিকেশন’ বলেন। বিষয়টি এমন, যখন প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীর অভিজ্ঞতার চেয়ে বিজ্ঞাপন থেকে আয়কে অগ্রাধিকার দেয়, তখন প্রোডাক্টের মান কমে যেতে থাকে।

আমরা কি এমন এআই সঙ্গী চাই, যা আমাদের মৌলিক চিন্তা করার জন্য সাহায্য করে? নাকি এমন এআই চাই, যা আমাদের পছন্দকে প্রভাবিত করার জন্য আমাদের ব্যক্তিগত মুহূর্ত এবং চিন্তাভাবনা থেকে কোম্পানিগুলোর লভ্যাংশ তৈরি করে?

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

প্রযুক্তিবিদরা সতর্ক করেছেন, সিদ্ধান্তটি এখনও আমাদের হাতে আছে, তবে খুব বেশি দিনের জন্য নয়।

এআই ব্যক্তিগত জীবনের এত গভীরে প্রবেশ করেছে, সেখানে বিজ্ঞাপনের অনুপ্রবেশ একটি গভীর নৈতিক ও নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ তৈরি করছে। স্বাধীন চিন্তাভাবনা ও আস্থার জন্য এটি হুমকিস্বরূপ।

বিষয়: বিজ্ঞাপনগুগলব্যবসাএআইপ্রযুক্তিপণ্য
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড