Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

‘পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন’ আসলে কী বলছে আমাদের?

ফজলুল কবির

ফজলুল কবির

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৮
‘পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন’ আসলে কী বলছে আমাদের?

পুরুষের বুকে লেখা ‘নির্যাতন’, ‘পারিশ্রমিক’, ‘নারী শ্রম’, ‘সম্ভাবনা’ ইত্যাদি শব্দ। ফটোগ্রাফ। সিলিং থেকে ঝুলছে ছবিগুলো। এ যেন এক প্রশ্নমালা। প্রশ্নটি পুরুষের দিকেই, নাকি নারীর দিকেও? ভাবাচ্ছে বটে। হেলাল সম্রাটের এ কাজ প্রশ্নের সামনেই দাঁড় করায়। শিল্পী নিজে এই কাজকে বলছেন–‘হয়তো তুমি শিকারী বা শিকার’।

Advertisement
Advertisement
Advertisement

পাশ ফিরতেই নজর যায় ‘পিনোন’–এর দিকে। চাকমা ঐতিহ্যবাহী বুননে গড়া এ শিল্পকর্মকে শিল্পী জয়তু চাকমা বলছেন–যেখানে সুলতানার স্বপ্ন বিরাজমান। শিরোনাম মগজে নাড়া দিয়ে বলে যায়–দেখো তোমার ভূখণ্ডেই কিন্তু নারী ও পুরুষের সহাবস্থানের উদাহরণ আছে। এই দেখো তারই এক রূপ দুলছে তোমার সম্মুখেই।

দূর থেকে ইশারা দিয়ে ডাকে শিল্পী জাফরিন গুলশানের রেহাল দিয়ে করা ইনস্টলেশন। এদিকে রাজীব দত্তের ‘সুলতানাদের আকাশের আলো ও আঁধার’ শিল্পকর্মের সামনে দাঁড়ালে সুলতানাদের সামনের সেই আকাশের দেখা পাওয়াটা আয়াসসাধ্য হলেও বালুচাপা সুলতানার বাস্তবতা ধরা দেয় অনায়াসে। আরও আছে সৈয়দ সাইফ, আশাং মং, বিলাস মণ্ডল, এ এছেন, রূপশ্রী হাজং, সুমনা আক্তার, রুক্সমিনি চৌধুরীসহ ২০ জন শিল্পীর কাজ। এ আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও কলাকেন্দ্র যৌথভাবে।

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয়েছে ৬ ডিসেম্বর। এ বছর রোকেয়া সাখাওয়াৎ হোসেনের ‘সুলতানার স্বপ্ন’ প্রকাশের ১২০ বছর পূর্তি। সুলতানার স্বপ্ন ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এশিয়া প্যাসিফিক) স্বীকৃতি পাওয়ার পর তা উদ্‌যাপনেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয়েছে ৬ ডিসেম্বর। ছবি: চরচা
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয়েছে ৬ ডিসেম্বর। ছবি: চরচা

এ প্রদর্শনী নানা প্রশ্ন হাজির করে। সুলতানার যে স্বপ্ন, রোকয়া তার কলমে আকার দিয়েছিলেন, তা এই সময়ে আসলে কীভাবে পাঠ হবে?

একেক শিল্পী একেকভাবে দেখেছেন বিষয়টিকে। সাজিয়া রহমান সন্ধ্যা যেমন ‘কাদেরাবাদের গল্প’ শীর্ষক শিল্পকর্মে নিত্যকার পথচলতি কর্মজীবী নারীদের দিকে একটু পূর্ণচোখে তাকানোর আহ্বান করেছেন। ভিডিও আর্টের সঙ্গে দেয়ালে থাকা তাদের ভাষ্য, তাদের দীর্ঘশ্বাস ও সংগ্রামের শব্দমালা ভাবতে বাধ্য করে। আবার ফারিহা জেবার ইনস্টলেশন ‘শোনো’ শব্দের পুনঃপুনঃ ব্যবহারের মধ্য দিয়ে থমকে দাঁড়াতে বাধ্য করেছে।

এর মধ্যেই শিশুদের কলকল কানে আসে। প্রদর্শনকক্ষের দরজার ঠিক সামনেই। কাছে গেলেই কানে আসে একটা হামিং। কে যেন গুনগুন করছে। চোখ চলে যায় ডান পাশের দেয়ালজুড়ে চলতে থাকা ভিডিও আর্টে। একটু থিতু হতেই বোঝা যায়–‘আমার মন মজাইয়ারে’ গানটি গেয়ে চলেছেন এক বাউল। ক্রমে তিনি প্রকাশ্য হন। নকশি কাঁথার নানা মোটিফ তাকে ঢেকে দিতে থাকে। তার পাশেই এক ছায়া শরীরের নারী গানের তালে দুলছেন। এই ভিডিও আর্টের সামনেই আংশিক ছড়িয়ে থাকা নকশি কাঁথা, না ঠিক চিরায়ত নয়, সুতার বদলে রঙের আঁচড়ে নকশি কাঁথার মোটিফ দিয়ে ক্রম প্রকাশমান কাঁথা নজরে আসে। কাঁথার পাশেই আছে রং, তুলির সমাবেশ। ভিডিও আর্টের সন্নিহিত দেয়ালে একের পর এক নকশি কাঁথার ফটোগ্রাফ এবং তাতে লেখা মানুষ বা ফিগারের শনাক্তচিহ্নসমেত কাগজ সাঁটছেন শিল্পী দীপ্তি দত্ত। এই ফিগারগুলো শনাক্ত করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরতে আসা স্কুল শিক্ষার্থীরা। গত ৮ আগস্ট লেখক যখন প্রদর্শনী ঘুরতে যান, সেদিনই এসেছিল শিক্ষার্থীরা। শিল্পী জানালেন–এটা তার চলমান গবেষণা। দর্শকদের কাছ থেকেই তিনি চিনে নিতে চান চিরায়ত নকশী কাঁথায় থাকা মানুষ মোটিফগুলোর পরিচয় ও কর্মপরিধি। ঘুরতে আসা শিশুরা তাতে অংশ নিয়েছে।

দীপ্তি দত্ত তার শিল্পকর্মকে ডাকছেন ‘স্বপ্নের বাইরে থেকে’ নামে। কেন? তিনি প্রশ্ন করছেন খোদ ‘সুলতানার স্বপ্ন’কেই? রোকেয়াকেই? তিনি সরাসরি প্রশ্ন করছেন–এই স্বপ্নের বাইরে সুলতানার সময়ে ভিন্ন বাস্তবতা কি ছিল না? ঠিক একইভাবে আরেক শিল্পী সুলতানার নয়, দর্শনার্থীদের স্বপ্নের হদিস নিতে চাইছেন।

এ বছর বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ প্রকাশের ১২০ বছর পূর্তি। ছবি: চরচা
এ বছর বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ প্রকাশের ১২০ বছর পূর্তি। ছবি: চরচা

এখানে বলা যায় রুক্সমিনি চৌধুরীর ‘যেসব ঘটনা নিশ্চিতভাবে ঘটেনি’ শিল্পকর্মের কথা। একটা স্বপ্ন। সেটা সুলতানার না হলেও নারীর শরীরের নিয়ন্ত্রক বনে বসে থাকা এই পুরুষপ্রধান সমাজের বিপরীতে হাজির করে দৃঢ় বিরোধ। এই বিরোধ আমাদের মনে করিয়ে দেয় বর্তমান বাংলাদেশের বাস্তবতার কথা। দীপ্তি দত্তের বাউল, রুক্সমিনি চৌধুরীর নিজস্ব স্বপ্নের বয়ান, জাফরিন গুলশানের রেহাল কিংবা রাজীব দত্তের সেই বালুচাপা নারীর জোড়া হাত অথবা সেই পুরুষের বুকে খচিত ‘নিরাপত্তা’ থেকে ‘নির্যাতন’-তক শব্দগুচ্ছ বাতাসকে ভারী করে আবার করে না। আমরা নারীর দুঃখ, নারীর ভাষ্য, নারীর কণ্ঠগুলোকে, তার প্রতিবাদ ও প্রশ্নকে শিল্প হয়ে উঠতে দেখি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে। আর এই শিল্প হয়ে ওঠার মধ্য দিয়ে তা কি কিছু হলেও প্রচ্ছন্ন হয়ে ওঠে? নারীর সংগ্রাম দেয়ালে দেয়ালে, ইনস্টলেশনে ঠাঁই খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত নির্দিষ্ট নাগরিক বলয়েই আটকে পড়ে কি? দীপ্তি দত্তের তোলা প্রশ্নের মতো করে বলতে হয়, রোকেয়ার সুলতানার স্বপ্নে সংগ্রামশীল নারীর বাস্তবতা যেভাবে বা যে প্রকরণে নিরুদ্দেশ মেনেছিল, ঠিক সেভাবে নাগরিক পরিসরের এমন প্রদর্শনীও কি তার শিল্পরসিকদের বাইরে তাকানোর প্রয়োজন বোধ করছে না? এও কি সেই ‘নারী জাগরণের অগ্রদূত’ রোকেয়া সাখাওয়াৎ হোসেনের মতো করে বৃত্তবন্দী দেখার প্রয়াসই কেবল? অগণিত নারীর কণ্ঠ ও তার সংগ্রাম কি এখানে অনুল্লেখের নিয়তি মেনে নিচ্ছে না?

বিষয়: শিল্পকর্মশিল্প
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড