Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

যুদ্ধবিমান-ক্ষেপণাস্ত্র, ভারত সফরে মোদিকে আর কী দিতে চান পুতিন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৯: ০৪
বন্ধু মোদিকে কী দিতে চান পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার দুই দিনের সফরে ভারতে আসছেন। তার এবারের সফরের উদ্দেশ্য, আমেরিকার শুল্ক অবরোধের ফলে দুর্বল হয়ে পড়া জ্বালানি ও প্রতিরক্ষা খাত পুনরুজ্জীবিত করা। সফরকালে তিনি ভারতকে অপরিশোধিত তেল, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিতে পারেন। ধারণা করা হচ্ছে, এর ফলে নয়াদিল্লির সঙ্গে মস্কোর দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও মজবুত হবে।

Advertisement
Advertisement
Advertisement

দশকের পর দশক ধরে রাশিয়া ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রুশ সামুদ্রিক তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে অবতীর্ণ হয়। তবে সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞা কঠোর হওয়ার ফলে এবং ভারত আমেরিকা থেকে তেল ও গ্যাস আমদানি বাড়ানোর কারণে, এ মাসে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে মস্কোর উদ্বেগ বাড়ছে। কারণ ভারতীয় বাজারে বহুদিন ধরে তাদের আধিপত্য ছিল।

এক ঢিলে তিন পাখি মারতে চান পুতিনputin

পুতিনের দিল্লি সফর বিগত চার বছরের মধ্যে এই প্রথম। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার একটি বৈঠকের কথাও রয়েছে। তাঁর সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ এবং ব্যবসা ও শিল্পখাতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা।

Advertisement
Advertisement
Advertisement

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের মাইকেল কুগেলম্যান মনে করেন, পুতিনের এই সফর ভারতের সঙ্গে রাশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তির অগ্রগতির দারুণ একটি সুযোগ। যদিও অনেক উদ্যোগই তুলনামূলক সহজে নিষ্পত্তি হতে পারে।

তবে ভারতীয় নীতিনির্ধারকরা সতর্ক অবস্থানে রয়েছেন। রাশিয়ার সঙ্গে নতুন কোনো জ্বালানি বা প্রতিরক্ষা চুক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উসকে দিতে পারে। ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০% করেছেন। তা সত্ত্বেও, ভারত ও রাশিয়ার কর্মকর্তারা প্রতিরক্ষা, নৌপরিবহন ও কৃষিসহ বিভিন্ন খাতে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন।

পুতিনের হঠাৎ ফ্রন্টলাইন সফর, কী ঘটছে ইউক্রেনে?রাশিয়া-ইউক্রেন

আগস্টে উভয় দেশই রাশিয়া-নেতৃত্বাধীন ইউরেশীয় ইকোনমিক ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর ব্যাপারে সম্মত হয়। ভারতীয় বিশ্লেষকদের মতে, বেসামরিক পারমাণবিক শক্তি খাতেও সহযোগিতা বাড়তে পারে।

পুতিনের প্রতিনিধি দলে রয়েছেন এসবারব্যাংক, রোসোবোরোনএক্সপোর্ট এবং তেল কোম্পানি রসনেফট ও গ্যাজপ্রমনেফটের প্রধান নির্বাহীরা। এসবারব্যাংক ভারতীয় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে, যেখানে অর্থ পরিশোধ হবে রুপিতে। দুই দেশের বাণিজ্যের একটি বড় অংশ এখন এই মুদ্রায় নিষ্পত্তি হয়। ব্যাংকের ভারত প্রধান ইভান নোসভ বলেন, রুশ রপ্তানিকারক ও স্থানীয় ইউনিটগুলোর জন্য রুপিতে ঋণও দেওয়া হচ্ছে, যাতে ভারত রুশ পণ্য কেনায় আগ্রহী হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা প্রযুক্তি সরবরাহকারীদের কাছ থেকে রাশিয়া প্রয়োজনীয় সরঞ্জাম পাচ্ছে না। তাই তারা ভারতের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা চাইতে পারে বলে সরকারি সূত্র জানায়।

যদিও বছরের শেষ দিকে ভারত আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে আগ্রহী এবং বেশিরভাগ পরিশোধনাগার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে। তবুও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা স্থগিত করছে না।

ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ বলেন, ভারতকে রুশ-উৎপাদিত অসংখ্য প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণে মস্কোর সহায়তা প্রয়োজন। ভারতের ফাইটার স্কোয়াড্রনের বেশিরভাগই রুশ সুখোই-৩০ বিমান, এবং রাশিয়া তাদের উন্নত এসইউ-৫৭ যুদ্ধবিমানও ভারতের কাছে বিক্রির প্রস্তাব করেছে, যা এই সফরে আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার বিষয়েও আলোচনা হতে পারে।

ভারতীয় পররাষ্ট্র বিষয়ক থিংক ট্যাঙ্ক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের প্রধান হার্শ পন্তের মতে, ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্প্রতি আমেরিকা–রাশিয়া আলোচনা ভারতের কূটনীতিকদের জন্য কিছুটা সুবিধা তৈরি করে দিতে পারে, যদিও দ্বিপক্ষীয় সম্পর্ক এখনও চ্যালেঞ্জের মধ্যেই রয়েছে। নিষেধাজ্ঞার কারণে জ্বালানি বাণিজ্য হ্রাস পাওয়ায় এখন প্রতিরক্ষা সহযোগিতাই মূল ভিত্তি হিসেবে দুই দেশের সম্পর্ককে ধরে রেখেছে।

বিষয়: রাশিয়াআমেরিকামস্কোনরেন্দ্র মোদিযুক্তরাষ্ট্রভ্লাদিমির পুতিনভারত
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড