Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

আমেরিকার আচরণের কারণেই কি সামরিক বহর সাজাচ্ছে কানাডা?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১: ৫৮
আমেরিকার আচরণের কারণেই কি সামরিক বহর সাজাচ্ছে কানাডা?

কানাডায় আগে এমন কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু এখন চিত্র দ্রুত বদলাতে শুরু করেছে। কানাডার শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল জেনি কারিগনান এমন নাগরিকদের খুঁজছেন, যারা সামরিক হামলা বা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের পাশে দাঁড়াতে প্রস্তুত।

Advertisement
Advertisement
Advertisement

জেনারেল কারিগনান বলেন, “আমাদের ভারী যন্ত্রপাতি চালানোর দক্ষ লোক, ড্রোন অপারেটর এবং সাইবার বিশেষজ্ঞ প্রয়োজন।”

জেনারেল কারিগনান প্রায় ৪ লাখ সদস্যের একটি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গঠনের পরিকল্পনা করছেন। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর তুলে নিয়ে যাওয়ার সাম্প্রতিক ঘটনার সঙ্গে এর সরাসরি কোনো যোগসূত্র না থাকলেও, বিষয়টি যে একেবারে কাকতালীয় নয় তা স্পষ্ট। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বারবার বলছেন যে, কানাডার স্বার্থেই দেশটির যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়া উচিত।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি কানাডায় আক্রমণ চালাবে এটি প্রায় অসম্ভব। তবে দুই দেশের সম্পর্ক এখন আর আগের মতো সহজ নেই। ট্রাম্পের বক্তব্যের মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন চাপ কাজ করছে। কানাডা মূলত রাশিয়া ও চীনের অনুপ্রবেশ, সাইবার হামলা এবং জাতীয় অবকাঠামোর ওপর আক্রমণ নিয়ে বেশি উদ্বিগ্ন। তবে ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবির পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা এখন আর একেবারে অকল্পনীয় নয়।

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্প যখন অর্থনৈতিক চাপ প্রয়োগ করে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছিলেন, ঠিক তখনই কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগ (ডিএনডি) বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গঠনের আলোচনা শুরু করে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাবেক চিফ অব স্টাফ মার্কো মেনডিচিনো বলেন, “বর্তমান প্রেক্ষাপটে সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকাটাই দায়িত্বশীল আচরণ। এমন একটি স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করা প্রয়োজন যা সরাসরি সশস্ত্র বাহিনীকে সহায়তা করতে পারবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ডিএনডি ইতোমধ্যে ভবিষ্যতের যুদ্ধের গতিপ্রকৃতি বিশ্লেষণ করেছে। যুক্তরাষ্ট্র থেকে কানাডায় অবৈধ অভিবাসীদের ঢল সামাল দেওয়ার পরিকল্পনা এখন নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্পের সেনা পাঠানোর আগ্রহ এবং রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে বিচার বিভাগকে ব্যবহারের প্রবণতা কানাডাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

কানাডীয় যুদ্ধবিশারদদের মতে, এমন পরিস্থিতিও হতে পারে যেখানে রাশিয়া বা চীন কানাডার জ্বালানি বা পানি সরবরাহ ব্যবস্থায় হামলা চালিয়ে আমেরিকাকে ব্যস্ত রাখবে, আর সেই সুযোগে তারা বাল্টিক রাষ্ট্র বা তাইওয়ানে আক্রমণ করবে। জেনারেল কারিগনান জানান, তারা ইতোমধ্যে নিয়মিত সাইবার হামলা মোকাবিলা করছেন এবং যেকোনো চরম পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন।

জেনারেল কারিগনান মনে করেন, এই বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গঠন নিয়ে ট্রাম্পের অসন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ ট্রাম্প নিজেই চেয়েছিলেন তার মিত্ররা যেন প্রতিরক্ষায় স্বাবলম্বী হয়। এই লক্ষ্যে ফিনল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য গত নভেম্বরে একটি দল সেখানে পাঠানো হয়েছিল। ফিনল্যান্ডে নাগরিকদের ৭২ ঘণ্টার জরুরি রসদ মজুত রাখার পরামর্শ দেওয়া হয় এবং প্রায় ৮৫ শতাংশ নাগরিকের জন্য আধুনিক ভূগর্ভস্থ বাঙ্কারের ব্যবস্থা রয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: রয়টার্স
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: রয়টার্স

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই প্রতিরক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী পাঁচ বছরে ৮২ বিলিয়ন কানাডিয়ান ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে, যার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ নিশ্চিত করা। এই অর্থের বড় অংশ ব্যয় হবে উত্তর মেরু (আর্কটিক) অঞ্চলে, যেখানে রুশ ও চীনা নৌযানগুলোর তৎপরতা বাড়ছে।

কানাডার সশস্ত্র বাহিনী বর্তমানে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। একদিকে লাটভিয়ায় বাল্টিক প্রতিরক্ষা জোরদার, অন্যদিকে তাইওয়ান প্রণালিতে নৌ-মিশন এবং দেশের অভ্যন্তরে বন্যা-দাবানল সামলানোসব মিলিয়ে তারা হিমশিম খাচ্ছে। নতুন বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গঠিত হলে সেনাবাহিনী সামরিক হুমকিতে বেশি মনোযোগ দিতে পারবে।

প্রতিরক্ষা বিশ্লেষক ফিলিপ লাগাসে বলেন, কানাডা আগে কখনো আজকের মতো হুমকির মুখে পড়েনি। তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকার যে ‘আত্মতৃপ্তি’ কানাডার ছিল, তা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রভাব বা বৈশ্বিক অস্থিরতা যে কারণেই হোক, কানাডীয়দের মধ্যে এখন দেশরক্ষার সচেতনতা বাড়ছে। জেনারেল কারিগনানের কাছে এখন নিয়মিত এমন নাগরিকদের আবেদন আসছে, যারা কোনো না কোনোভাবে দেশের জন্য কাজ করতে ইচ্ছুক।

বিষয়: আমেরিকাহামলাকানাডাদুর্যোগডোনাল্ড ট্রাম্প
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড