চরচা ডেস্ক


পর্তুগালের জয়ের বিকল্প নেই, কলম্বিয়াও হারলে পড়বে বিপদে। পর্তুগাল-কলম্বিয়া তাই ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচই হয়ে যেতে পারে। এমন ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে কেন শুরু থেকেই খেলানো উচিত পর্তুগালের, কেন উচিত নয়? মিডফিল্ডে ব্রুনো ফের্নান্দেস কি আজ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন?

দুই ম্যাচে পাঁচ গোল আর্জেন্টিনার, পাঁচটিই মেসির। বিশ্বকাপে গ্রুপের তৃতীয় ম্যাচে জর্ডানের বিপক্ষে অধিনায়ককে শুরু থেকে না খেলিয়ে কি তার বিশ্বকাপের গোল্ডেন বুট জেতার সম্ভাবনা মাটিচাপা দিচ্ছে আর্জেন্টিনা? মেসি না খেললে আর্জেন্টিনার গোল করবেন কে–হুলিয়ান আলভারেস, লওতারো মার্তিনেস, নাকি অন্য কেউ?