
বিশ্বকাপ ফাইনালে এত নিষ্প্রভ কেন মেসি?
মেসির পায়ে বল আসার পর তাকে আটকানোর চেয়ে, মেসির কাছে যেন বলটা পৌঁছাতেই না পারে—সেই সর্বাত্মক চেষ্টা চালিয়েছে স্পেন। আর্জেন্টিনার মিডফিল্ড থেকে মেসির সংযোগটাই বিচ্ছিন্ন করে দেওয়া হলো। রদ্রি, পেদ্রি কিংবা ফাবিয়ান রুইজরা পুরো ম্যাচজুড়ে জালের মতো বিছিয়ে রাখলেন তাদের পজিশন।





