
ধানমন্ডিতে জামায়াতের মিছিল থেকে সাংবাদিককে মারধরের অভিযোগ
রাজধানীর ধানমন্ডিতে জামায়াতে ইসলামীর মিছিল থেকে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এসময় দোসর আখ্যা দিয়ে তাকে রাস্তায় ফেলে পেটানো হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে এই ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে জামায়াত ইসলামী মিছিলটি করে।




