
জার্মানির ‘পিকনিক’, ডাচদের জাপান পরীক্ষা
কুরাসাও বিশ্বকাপে সুযোগ পেয়েই রেকর্ড গড়েছে। মিরপুরের চেয়েও কম মানুষের বাস দেশটাতে, জনসংখ্যা আর আয়তনে দুই দিক থেকেই বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ছোট দেশ। এদের বিপক্ষেই আজ মাঠে নামছে জার্মানি – চারবারের চ্যাম্পিয়ন দেশটার এবারের মিশন অন্তত গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্বেই বাদ পড়ার দুঃখ ভোলানো।





