
কেন কাঁদলেন মেসি? গোলটি করে কেন আবেগী মেসি? কান্না অনেক সময় আনন্দেরও হয়! গোলটি করে কি সাড়ে তিন বছর আগে লুসাইলের সেই রাতটির কথা মনে পড়ে গিয়েছিল তার? নাকি অন্য কারণ!

বিশ্বকাপ জিতেছেন। বিশ্বকাপেই গোল্ডেন বল জিতেছেন দুইবার। নিজের ষষ্ঠ বিশ্বকাপটি খেলছেন। সর্বোচ্চ গোলদাতা হিসেবে বসেছেন মিরোস্লাভ ক্লোসার পাশে। ক্লাব ক্যারিয়ারে অর্জনগুলোর কথা না হয় নতুন করে আর না–ই বলা হলো। সম্ভব–অসম্ভব সবকিছুই পেয়েছেন ফুটবল থেকে। বিশ্বকাপে একটা জিনিস করাই বাকি ছিল। সেটা হ্যাটট্রিক!