হেফাজতে ইসলাম

শাপলা চত্বর মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় খসড়া তদন্ত প্রতিবেদন পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন।

আওয়ামী লীগ রুখতে পথে থাকবে বিএনপি, এনসিপি-জামায়াত জোট
মঙ্গলবার সারা দেশে কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যদিকে সরকারকে এই কর্মসূচি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। পাশাপাশি ওই জোটের পক্ষ থেকে ঢাকায় বড় সমাবেশ করারও কর্মসূচি দেওয়া হয়েছে।
হেফাজতে জামায়াত জোটের প্রভাব বাড়ছে? | হেফাজতে ইসলাম | জামায়াত | বিশ্লেষণ | রাজনীতি
ধর্মীয় ‘আকিদাগত’ কারণে জামায়াতে ইসলামীর সঙ্গে কওমি-ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের বিরোধ পুরনো। সংগঠনটির আমির মুহিবুল্লাহ বাবুনগরীও বিভিন্ন সময় জামায়াতবিরোধী বক্তব্য দিয়েছেন। জামায়াতের সঙ্গে জোটে থাকা হেফাজতভুক্ত চারটি দলের বিষয়ে ‘কঠোর সিদ্ধান্ত’ নিতে গত মাসে এক বৈঠকে কমিটি করার নির্দেশও দেন বাবুনগরী।

হেফাজতে জামায়াত জোটের প্রভাব বাড়ছে?
গত নির্বাচনের সময়ও জামায়াতকে ভোট না দিতে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী কয়েকবার বক্তব্য দিয়েছেন। গত বছর আগস্টে চট্টগ্রামে এক জনসভায় বাবুনগরী জামায়াতে ‘ভণ্ড ইসলামি দল’ আখ্যা দেন।

দীপু মনি, মোজাম্মেল বাবু ও রুপাকে কারাগারে পাঠাল আদালত
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করা হয়।

শাপলা চত্বরে কতজন নিহত হয়েছিল?
বাংলাদেশের সাংবাদিকতার এই হাল কেন? গণমাধ্যম কাকে বলব, কাকে বলবা, তার কি নতুন করে সংজ্ঞায়ন দরকার? চরচার সঙ্গে কথা বলেছেন জিআইজেএন বাংলা এডিটর তানভীর সোহেল

সংশ্লিষ্টতা পেলে ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুও আসামি হবেন: চিফ প্রসিকিউটর
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় সংশ্লিষ্টতা পেলে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে আসামি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, রুপা ও বাবু এই ঘটনা আড়ালের চেষ্টাও করেছেন।

শাপলা চত্বরে মৃত্যু কতজনের? যা বলেছিলেন বিবিসির সাবেক সাংবাদিক
শাপলা চত্বরে মৃত্যু কতজনের? যা বলেছিলেন বিবিসির সাবেক সাংবাদিক

হেফাজতের সমাবেশ ঘিরে ৫৭ জন নিহত হওয়ার তথ্য রয়েছে: চিফ প্রসিকিউটর
২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ৫৭ জনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

‘হেফাজতে ইসলাম নারী কমিশনের রিপোর্ট ও আমাকে বাতিল করতে চেয়েছে’
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক চরচার সাথে বিশেষ সাক্ষাৎকারে কমিশনের রিপোর্টসহ নানা বিষয়ে কথা বলেছেন।



