
জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবার খেলতে গিয়েই ১৭তম হয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে বাংলাদেশ যুব হকি দল। হকি লিগ নিয়মিত হয় না, ঘরোয়া লিগের জন্য খেলোয়াড়দের আন্দোলন করতে হয়, হকির চর্চাও সাধারণ খেলাপ্রেমীদের মধ্যে নেই, অথচ হকিই জুনিয়র বিশ্বকাপ থেকে এনে দিল আনন্দের উপলক্ষ। এখন অন্তত ঘরোয়া লিগটা নিয়মিত হোক।