সুচিত্রা সেন ভরত মহারাজের পরামর্শেই কি আড়ালে গিয়েছিলেন?
রুপালি পর্দা থেকে পর্দার আড়ালে কেন গিয়েছিলেন সুচিত্রা সেন?
জীবনের শেষ তিরিশটি বছর তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। কেউ তাকে বলেনি তা করতে, ক্যামেরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি–তবুও তিনি বেছে নিয়েছিলেন একাকিত্বের জীবন।