শ্রমজীবী

‘কোনো কারণ লাগে না, কারণ ছাড়াই হ্যারা ছাঁটাই করে’
বরিশালে অবৈধভাবে চার শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে (২৮ মার্চ, ২০২৬) শনিবার কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকরা। এসময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন বরিশাল জেলা বাসদের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী। ভিডিও: মৃত্যুঞ্জয় রায়

প্রথম নারী দিবস মার্চে হয়েছিল, নাকি ফেব্রুয়ারিতে?
১৯০৯ সালে নিউইয়র্কের ২০ হাজার নারী পোশাক শ্রমিকের অদম্য আন্দোলন থেকে আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট তৈরি হয়। ক্লারা জেটকিন ও আলেকজান্দ্রা কোলনতাইয়ের মতো নেত্রীদের হাত ধরে এটি বিশ্বজুড়ে শ্রমজীবী নারীদের এক বিশাল রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

দলীয় সঙ্কীর্ণতা বামেদের বড় ব্যাধি
মুসলিমদের শ্রমজীবীদের সামাজিক মুক্তি ছাড়া ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর মুক্তি সম্ভব হবে কি? বাম রাজনীতির ভরাডুবির কারণ কী? জামায়াতকে ঠেকাতে বামেরা কি সত্যিই বিএনপিকে ভোট দিয়েছে? বামদের ভরাডুবির কারণ কি দলীয় সংকীর্ণতা?

নির্বাচনের মুখে বাংলাদেশের ভোটারদের প্রধান উদ্বেগ মূল্যস্ফীতি
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে প্রস্তুত প্রায় ১২ কোটি ৮০ লাখ ভোটার, কিন্তু তাদের অগ্রাধিকার রাজনৈতিক নয়, অর্থনৈতিক। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, কম মজুরি ও অনিশ্চিত ভবিষ্যৎ শ্রমজীবী মানুষের জীবনকে চাপে ফেলেছে। ভোটারদের প্রত্যাশা—যে সরকারই আসুক, জীবনযাত্রার ব্যয় কমানো হোক।

‘পেটের দায়ে চালাতে হয়’
তানিয়া আগে গৃহপরিচারিকার কাজ করতেন। এখন রাজধানীর সড়কে অটোরিকশা চালান। ছয় সদস্যের পরিবারে তিনি একাই আয় করেন। পুরানা পল্টন এলাকা থেকে ভিডিও করেছেন তারিক সজীব



