আমরা
‘রোদচশমা’ তৈরি করে প্রায় ৩০ ধরনের চশমা। চশমার ফ্রেমগুলো তৈরি করা হয় কাঠ দিয়ে। এক এক নকশার আর একেক নাম, দোয়েল, বসন্ত বৌড়ি, প্যাঁচা, হরিতাল, পেঙ্গুইন, কালা কাউয়া। চশমা তৈরিতে ব্যবহার করা হয় ‘মিয়ানমারের সেগুন কাঠ’। দরজাসহ বিভিন্ন আসবাবপত্র তৈরির পর বেঁচে যাওয়া কাঠের অংশ দিয়ে এসব ফ্রেম তৈরি করা হয়।
১১ জুন ২০২৬