
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জোনাল অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পরে বিমান কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন কর্মসূচির নেতারা।

নিজেদের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ‘এয়ারবাস’কে বাদ দিয়ে ‘বোয়িং’ কোম্পানি থেকে এসব বিমান নেওয়া হবে।

২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার মতো তার বড় সন্তান তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে যান, দেশে আর ফেরেননি।