
ধানের শীষ, নৌকা, লাঙ্গল, দাঁড়িপাল্লা—বাংলাদেশের নির্বাচনে চারটি প্রধান ও জনপ্রিয় প্রতীক। দেশের সংসদ নির্বাচনের ইতিহাসে বেশিরভাগ ভোটই পড়ে এই চার প্রতীকে। কিন্তু অন্য প্রতীকগুলোর অবস্থা কী? ধানের শীষ, নৌকা, লাঙ্গল আর দাঁড়িপাল্লার বাইরে আর কোন কোন প্রতীকে জিতে সংসদে বসেছেন প্রার্থীরা?

ধানের শীষ বিএনপির নির্বাচনী প্রতীক, লাঙ্গল জাতীয় পার্টির। কিন্তু এই ধানের শীষ বিএনপির ছিল না, লাঙ্গলও আগে জাতীয় পার্টির ছিল না। ধানের শীষ আর লাঙ্গল দুই প্রতীকই ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিংবদন্তি দুই রাজনীতিকের নির্বাচনী প্রতীক।

এমন রাজনীতিবিদ কে ছিলেন, যিনি ধানের শীষ, লাঙ্গল, নৌকা—তিন মার্কাতেই ভোট করে জিতেছেন? বাংলাদেশে এমন একজন রাজনীতিবিদ ছিলেন, যার তিন দল থেকেই এমপি, মন্ত্রী—এমনকি সংসদের ডেপুটি স্পিকার হওয়ার ইতিহাস আছে। তিন মার্কাতে না হলেও দুই মার্কাতে নির্বাচন করে জিতেছেন এমন কয়েকজন তারকা রাজনীতিক দেশে আছেন।

ধানের শীষ বিএনপির নির্বাচনী প্রতীক। ধানের শীষ নিয়েই ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনে জেনারেল জিয়াউর রহমান প্রথম লড়েছিলেন। ধানের শীষ প্রতীকে বিএনপি ১৯৭৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত একাধিক নির্বাচনে লড়েছে। ১৯৮১ সালে ধানের শীষ প্রতীকেই রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন বিএনপি মনোনীত প্রার্থী বিচারপতি আবদুস সাত্তার

ঢাকা-১৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ববি হাজ্জাজ।