জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিভিল সার্জনের কর্মকর্তাদের শাসক মনে না করে জনগণের সেবক হয়ে জনসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বর্তমান সরকারের প্রতি জনগণের সুউচ্চ প্রত্যাশা রয়েছে।

যুগ্ম সচিব হলেন ১৭২ জন
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা এ মন্ত্রণালয়েই সংযুক্ত থাকবেন।

সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের আদেশের পর জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব হস্তান্তর করেছেন মো. সারওয়ার আলম। নতুন ডিসি যোগ না দেওয়া পর্যন্ত সিলেটের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এনআইডি ডিজি হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা
প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ারকে এনআইডি ডিজি হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।

শেরপুর ও ফরিদপুরে নতুন জেলা প্রশাসক
নতুন জেলা প্রশাসক পেয়েছে শেরপুর ও ফরিদপুর। এরইমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে নতুন ডিসি নিয়োগ
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগ আগামী ১৮০ দিনের কর্মসূচির ভিত্তিতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেছে।

সরকারি অফিসের সময় পরিবর্তনের খবর ভুয়া, মন্ত্রণালয়ের সতর্কতা
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসের সময় পরিবর্তন করা হয়েছেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এমন একটি চিঠি। তবে এই চিঠিটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দেশে ৪ লাখ ৬৮ হাজার সরকারি চাকরির পদ খালি আছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী দেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। এছাড়া মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা/কর্মচারী কর্মরত রয়েছেন।

ঈদের ছুটি শুরু
মাঝখানে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা থাকলেও মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দিনটিকেও ছুটি ঘোষণা করা হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

বিআরটিএ চেয়ারম্যান ওএসডি
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাকে অবসর গমনের সুবিধার্থে তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো।

প্রধানমন্ত্রীর পিএস, এপিএস, প্রোটোকল অফিসার হলেন যারা
অপর আদেশে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ নিয়োগ দেওয়া হয়েছে।

ভোটে আচরণ বিধি মানাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত, মন্ত্রণালয়কে চিঠি
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়।

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ফের বাড়ল
প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কর্মকর্তা ছাড়াও কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একই পদমর্যাদার কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

১৫ জেলায় নতুন ডিসি
নতুন ডিসি পেয়েছে ঢাকা, গাজীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা।

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা
জনপ্রশাসনের বদলি-নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নিজেই এখন থেকে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।

