
রাজধানীর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বহুদিন ধরেই বাশের তৈরি এক তারের বেহালা বিক্রি করছেন মো. সালাউদ্দিন। অমর একুশে উপলক্ষে তাকে খুঁজে পাওয়া গেল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। তার বাংলা বেহালা নামে খ্যাত বাদ্যযন্ত্রটি বাজিয়ে শোনালেন দেশাত্মবোধক গানের সুর।

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরিতে অংশ নেয় সকল শ্রেণী-পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা রিকশাচালক মো. আনোয়ারের সাথে। তিনি তার রিকশা ফুল দিয়ে সাজিয়ে রওনা হয়েছেন শহীদ মিনারে, ফুলে ফুলে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। ভিডিও: তারিক সজীব

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করছেন।

একুশে ফেব্রুয়ারি ভাষার আত্মত্যাগের গৌরবের দিন, কিন্তু এই মর্যাদা কি সবার জন্য সমানভাবে নিশ্চিত? সংখ্যাগরিষ্ঠের ভাষা রাষ্ট্রভাষা হলেও আদিবাসী ও সংখ্যালঘু ভাষাগুলোর সংগ্রাম আজও চলমান। এই লেখা ভাষা আন্দোলনের উত্তরাধিকার আর উপেক্ষিত মাতৃভাষার বাস্তবতার প্রশ্ন তুলে ধরে।

বিএনপি নেতা-কর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত নেতা-কর্মীরা এসময় ছিঁড়ে ফেলে রুমিন ফারহানার পুষ্পস্তবক। পরে এ ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার কর্মী-সমর্

ভাষার মর্যাদা রক্ষায় জীবন বাজি রেখে পাকিস্তানি শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে লড়াই করে বুকের রক্ত ঝরিয়েছেন যারা, ফুলেল শ্রদ্ধায় সেইসব বীরদের স্মরণ করছে বাংলাদেশ।

দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের কারণে যমুনার সামনে থেকে সরে গেছেন পে-স্কেল ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ছত্রভঙ্গ হয়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাইকেল স্ট্যান্ট ও র্যালির আয়োজন করেছে ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

ময়মনসিংহে দিপু চন্দ্র দাসকে পি*টিয়ে হ*ত্যা এবং তার ম*রদেহ পো*ড়ানোর প্রতিবাদে ২৬ ডিসেম্বর (২০২৫) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। ভিডিও: হাসান জোবায়েদ সজিব

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের পর ১৭ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ নিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের একটি দল। কারা ছিলেন সেই দলে? কেন তারা শপথ নিয়েছিলেন? শপথ নেওয়ার সেই ছবিটি কে তুলেছিলেন? সেই ফটোগ্রাফার আরেকটু হলে মারা পড়তে নিয়েছিলেন, কেন?