আইনমন্ত্রী

সরকার মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “এই সরকার ছয় মাসের মধ্যে দেশের মানুষের মধ্যে আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। আমরা বলছি, সংকট আছে। সেই সংকট সমাধানের চেষ্টা করছি। মানুষকে মিথ্যা আশ্বাস আমরা দিই না।”

২৮ জেলায় ই-বেইল বন্ড চালু, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে: আইনমন্ত্রী
মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে দেশের ২৮টি জেলায় ‘ই-বেইল বন্ড’ পদ্ধতি চালু করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী
সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সংবিধান সংশোধনে জুলাই সনদের ঐকমত্যের সুপারিশ বিবেচনায়: আইনমন্ত্রী
জামায়াতসহ বিরোধীদলগুলো যোগ না দিলেও জুলাই সনদে স্বাক্ষরকারী ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের সুপারিশগুলো সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আইনে সংশোধন আসছে
সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পর বাবা-মা বেঁচে থাকতে যেন তা ভোগ করতে পারে এমন উদ্যোগ নিয়েছে সরকার। এমন বিধান যোগ সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে বেসরকারি সংস্থা ব্র

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সীমানায় ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, শেখ হাসিনার প্রত্যাপর্নের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময়

রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান সংশোধনের আগে না পরে?
সংসদে সরকারি ও বিরোধী দলের অবস্থান দেখে মনে হচ্ছে, তারা কেউ কারও অবস্থান থেকে সরে আসতে রাজি নয়। সংসদে সরকারি দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধী দলের সমর্থন ছাড়াই যে কোনো আইন পাস করতে পারবে।

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

এক বছরের মধ্যে মামলার সংখ্যা কমিয়ে ২০ লাখে আনার চেষ্টা চলছে: আইনমন্ত্রী
বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে সরকার এক বছরের মধ্যে মামলার জট ৪৫ লাখ থেকে কমিয়ে ২০ লাখে নামিয়ে আনা চেষ্টা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী
আইন মন্ত্রী বলেন, “তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে এবং এতে কারা থাকবেন, তা আদালতের পূর্ণাঙ্গ রায় পর্যালোচনার পর স্পষ্ট হবে।”

দেশের আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখের বেশি: আইনমন্ত্রী
মো. আসাদুজ্জামান বলেন, “বর্তমানে দেশের আদালতগুলোতে ১৮ লাখ ১৩ হাজার ২৬৩টি দেওয়ানি এবং ২৮ লাখ ২৬ হাজার ২১৩টি ফৌজদারি মামলাসহ মোট ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন রয়েছে।”

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করছে সরকার: আইনমন্ত্রী
মন্ত্রী বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোরর দ্রুত বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পুনর্গঠন করা হয়। বর্তমানে উভয় ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলাগুলোর বিচার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।”

‘গণতন্ত্র বইলা মব হয় না’
বর্তমান আইনমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিলেন বলে মন্তব্য করেছেন জেড আই খান পান্না। এখন বিএনপি কি সেই নিষেধাজ্ঞার সুবিধা নিতে চাইছে? বাংলাদেশের গতিমুখ কোন দিকে? চরচার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন আইনজীবী ও মানবাধিকারকর্মী জেড আই খান পান্না।
‘বিএনপি-জামায়াত একই দল’
বর্তমান আইনমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিলেন বলে মন্তব্য করেছেন জেড আই খান পান্না। এখন বিএনপি কি সেই নিষেধাজ্ঞার সুবিধা নিতে চাইছে? বাংলাদেশের গতিমুখ কোন দিকে? চরচার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন আইনজীবী ও মানবাধিকারকর্মী জেড আই খান পান্না।

রামিসা হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ সাজা হবে, আশা আইনমন্ত্রীর
শিশু রামিসা হত্যাকাণ্ডে যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে।

‘বর্তমান আইনমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিলেন’
বর্তমান আইনমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিলেন বলে মন্তব্য করেছেন জেড আই খান পান্না। এখন বিএনপি কি সেই নিষেধাজ্ঞার সুবিধা নিতে চাইছে? বাংলাদেশের গতিমুখ কোন দিকে? বিএনপি সরকার গঠনের পর নতুনভাবে যাত্রা করেছে দেশ। কোনো পরিবর্তন আদৌ হচ্ছে কি?

রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর
গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছর বয়সী রামিসার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল আদালতে ধর্ষণের পর হত্যার ‘স্বীকারোক্তি’ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়ে টিআইবির উদ্বেগ
কমিশনার নিয়োগ প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়েছে টিআইবি। খসড়া অনুযায়ী বাছাই কমিটিতে স্পিকার, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারদলীয় এমপি ও মন্ত্রিপরিষদ সচিব থাকবেন। টিআইবির মতে, এতে কমিশনের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি হবে।

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
মামলার বিবরণ থেকে, ২০২৪ সালের ১৩ অগাস্ট সন্ধ্যায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানার হত্যা মামলায় জড়িত আসামিরা সদরঘাট ২নং মসজিদ সংলগ্ন স্থানে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজ হেফাজতে রেখে অবস্থান করছিলেন।

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।



