
উপদেষ্টা লেখেন, “এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।”

দেশে বিচারিক সক্ষমতা বাড়াতে ও অর্থ পাচার রোধে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন করা হয়েছে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু হলে বা পাঁচ বছরেও তাকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব না হলে, অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হবে।

গণঅভ্যুত্থানে সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।