
যানজট ঢাকার একটি দীর্ঘস্থায়ী ও জটিল সমস্যা। এর কারণে দৈনিক লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, যানজট হচ্ছে মানুষের মৃত্যুর কারণও। যানজটে আটকে থাকে রোগী ও আহত ব্যক্তিবাহী অ্যাম্বুলেন্স। ফলে অনেকে সড়কেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ ছাড়ে। বেলা ১১টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় নামে।

হাদিকে সিঙ্গাপুরে নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সের স্লট দেওয়া হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ এবং দুপুর দেড়টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করবে।

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু ‘কারিগরি জটিলতায়’ তা সম্ভব হয়নি। এ কারণে তার এই যাত্রা পেছানো হয়। দল থেকে জানানো হয়, জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল শনিবার। কিন্তু একটি সূত্র বলছে, সেটি শনিবারও আসবে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নিতে কাতারের আমির পাঠিয়েছেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এর আগেও খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল কাতার? বিএনপি বা খালেদা জিয়ার সঙ্গে কাতারের কী বিশেষ বন্ধুত্ব রয়েছে? নাকি এটি কাতারের বৃহত্তর কূটনৈতিক তৎপরতার অংশ। দেখুন চরচার আলোচনায়…