
চীনা ও রুশ অস্ত্রে সজ্জিত সামরিক বাহিনী গত দুই বছরে হারানো কিছু এলাকা পুনর্দখল করেছে এবং জানুয়ারির শেষ ধাপে সেসব এলাকায় ভোট করার পরিকল্পনা রয়েছে। সু চি ও তার দল নির্বাচনে না থাকায় সেনা সমর্থিত দল ইউএসডিপির জয় প্রায় সুনিশ্চিত।

মিয়ানমারের কারাগারে বন্দী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে। মিয়ানমারের জান্তা পরিচালিত গণমাধ্যমে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।