Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

ঢাকায় গ্যাস সংকট: পেট্রোবাংলা শোনায় উদ্যোগের কথা, তিতাসের ‘কিছুই করার নেই’

ফজলে রাব্বি

ফজলে রাব্বি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯: ০০
ঢাকায় গ্যাস সংকট: পেট্রোবাংলা শোনায় উদ্যোগের কথা, তিতাসের ‘কিছুই করার নেই’

রাজধানীতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করলেও নেই কোনো কার্যকর পদক্ষেপ। শীত মৌসুমে রাজধানীবাসীর ভোগান্তি বেড়েছে আগের চেয়ে বেশি। সরবরাহ প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি বলছে, গ্যাসের ঘাটতি থাকায় আপাতত তাদের কিছুই করার নেই। অর্থাৎ, রাজধানীবাসীকে এই সংকটের মধ্যেই চলতে হবে। আর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) আবারও শোনাল উদ্যোগের কথা।

Advertisement
Advertisement
Advertisement

গ্রাহকদের অভিযোগ

বহু বছর ধরে পুরান ঢাকা, যাত্রাবাড়ী, শনির আখড়াসহ শহরের বড় সংখ্যার মানুষ দিনের অধিকাংশ সময় গ্যাস সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করেন। কিন্তু এখন চুলা যেন একেবারেই জ্বলছে না বলে অভিযোগ তাদের। নিয়মিত গ্যাসের দাবিতে দুদিন আগে সোমবার রাস্তায় নামে শনির আখড়া এলাকার মানুষ। গ্যাসের দাবিতে তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। ৬২ নম্বর ওয়ার্ডের শেখদী এলাকার মানুষ সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে গ্যাস নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত ধানমন্ডির বাসিন্দাদের। এছাড়া মোহাম্মদপুর, সোবহানবাগ, রায়েরবাজার, ভুতের গলি, ইস্কাটন, রামপুরা, হাতিরঝিল, কাজীপাড়া, দক্ষিণখানসহ অনেক এলাকার গ্রাহক। তাদের অভিযোগ, এ বছর শীত শুরুর অনেক আগে থেকেই দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্নাসহ দৈনন্দিন কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

Advertisement
Advertisement
Advertisement

মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সায়মা হোসেন চরচাকে বলেন, “গত বছর শীতেও গ্যাস পেয়েছি। কিন্তু এবার শীত শুরুর আগেই সকাল থেকে বিকেল পর্যন্ত চাপ থাকে না বললেই চলে।”

তিতাসের অনেক গ্রাহকই এ বছর গ্যাস সংকটের অভিযোগ করছেন শীত আসার আগে থেকে। শুধু বাসা-বাড়িতে নয় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের সংকট চলছে অনেক দিন ধরে।

আসাদগেটে সোনার বাংলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য অপেক্ষায় থাকা গাড়ির মালিক শরীফ শিবলী চরচাকে বলেন, “আগে যেখানে ৬০০ টাকার গ্যাস ভরা যেত, গ্যাসের চাপ না থাকায় ৩০০ টাকার বেশি গ্যাস রিফিল করা যাচ্ছে না।”

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলেন, “চুক্তি অনুযায়ী ১৫ পিএসআই গ্যাস সরবরাহ করার কথা। কিন্তু অনেক বছর ধরেই তা দেওয়া হচ্ছে না। আগে ৫ থেকে ৭ পিএসআই গ্যাসের চাপ পেতাম। এখন দিনে অনেক ফিলিং স্টশনে ২ থেকে ৩ পিএসআইয়ের ওপর উঠছেই না। যাত্রাবাড়ি ও মিরপুরে অনেক স্টেশন দিনের বেলা গ্যাস পাচ্ছেই না।”

এ বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগের পরও সমাধান না হওয়ায় হতাশাও প্রকাশ করেন এই ব্যবসায়ী।

১৫ পিএসআই চাপ থাকার কথা, সিএনজি স্টেশনগুলো পাচ্ছে ২-২৩ পিএএসআই। ফাইল ছবি: চরচা
১৫ পিএসআই চাপ থাকার কথা, সিএনজি স্টেশনগুলো পাচ্ছে ২-২৩ পিএএসআই। ফাইল ছবি: চরচা

শিল্পের কী অবস্থা

গ্যাসের অভাবে অনেক শিল্প প্রতিষ্ঠানও বন্ধের উপক্রম। শিল্প উদ্যোক্তারা জানান, গ্যাস সংকটের কারণে শিল্পে নতুন সংযোগ বন্ধ আছে। এতে বিনিয়োগও থেমে আছে। বাড়ছে না নতুন কর্মসংস্থান। কারখানায় গ্যাসের চাপ ১৫ পিএসআই থাকার কথা। কিন্তু এখন পাওয়া যাচ্ছে ৩ থেকে ৫ পিএসআই। সিএনজি, এলপিজি ও ডিজেল দিয়ে উৎপাদন ধরে রাখতে গিয়ে মালিকদের অনেকে হিমশিম খাচ্ছেন।

নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম চরচাকে বলেন, “আগের চেয়ে অবস্থার সামান্য উন্নতি হলেও গ্যাস সংকটে শিল্প মালিকদের দুর্ভোগের সমাধান হয়নি। এখনো প্রায় সময়ই শিল্পাঞ্চলে গ্যাসের চাপ থাকে না। ১৫ পিএসআই চাপ পাওয়ার কথা থাকলেও আমরা তিন থেকে চার পিএসআই চাপ পাই। এখন ৩৩ শতাংশ গ্যাস পাচ্ছি। যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা ছিল তা হচ্ছে না। এতে প্রতিনিয়ত আমরা ক্ষতির মুখে পড়ছি।”

এই ব্যবসায়ী নেতা আরও বলেন, “একটি কারখানার সক্ষমতার ৮০ শতাংশ উৎপাদন যদি করতে না পারি তাহলে শিল্প মালিকদের ক্ষতি হয়। এ কারণে এরই মধ্যে অনেক কারখানা বন্ধ হয়ে পড়েছে। আরও অনেকগুলো বন্ধ হয়ে পড়ার ঝুঁকিতে আছে।”

কী বলছে কর্তৃপক্ষ

গ্যাস সংকটের বিষয়ে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন্স) সাইদুল হাসান চরচাকে বলেন, চাহিদার চেয়ে সাড়ে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট কম গ্যাস পচ্ছেন তারা। প্রতিদিন তিতাসের চাহিদা ১ হাজার ৯৫০ মিলিয়ন ঘনফুটের বিপরীতে তারা গ্যাস পাচ্ছেন ১৫শ মিলিয়ন ঘনফুটের মতো।

সরকারের নির্দশনা অনুযায়ী বিদ্যুৎ, শিল্প ও সারে অগ্রাধিকারভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। জানিয়ে তিতাসের এই পরিচালক বলেন, “এ অবস্থায় বাসা-বাড়ি কিংবা সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহে ঘাটতির বিষয়ে কিছু করার নাই। চাহিদা অনুযায়ী সরবরাহ পেলে তিতাস সব গ্রাহকের কাছে গ্যাস দিতে পারবে।”

গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০২৫ সালে রেকর্ড পরিমাণ এলএনজি আমদানি করে বাংলাদেশ। জানুয়ারি থেকে আগস্টের মধ্যে স্পট মার্কেট থেকে ৩৫টি এলএনজি কার্গো আমদানি করা হয়। যা গত বছরের একই সময়ে ছিল ২১টি। শুধু আগস্টেই তিন হাজার ৪২৭ এমএমসিএফ এলএনজি ক্রয় করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

গ্যাস ঘাটতিতে যখন মানুষের দুর্ভোগ বাড়ছে তখন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) আবারও পরিকল্পনার কথা শুনিয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল চরচাকে বলেন, “২০২৬ সালে ১১৫ কার্গো এলএনজি আনার পরিকল্পনা আছে। প্রতি বছর ২০০ মিলিয়ন ঘনফুট করে প্রাকৃতিক গ্যাস উৎপাদন কমছে। ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস হচ্ছে ২৪ কার্গো এলএনজির সমান। চাহিদা অনুযায়ী আমাদের প্রাকৃতিক গ্যাসের সরবরাহ দিনদিন কমছে। আর এ কারণে প্রতি বছর এলএনজি আমদানির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতির ওপরও চাপ পড়ছে।”

তবে পরিস্থিতির উন্নয়নে গ্যাস অনুসন্ধানে নানামূখী উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

চাহিদার বিপরীতে ঘাটতি কত

পেট্রোবাংলার হিসাবে বর্তমানে গড়ে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ হচ্ছে ২৯০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় খনিগুলো দৈনিক ১৮৫০ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে সরবরাহ করা হচ্ছে ১০৫০ মিলিয়ন ঘনফুট। এতে প্রতিদিন অন্তত ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থেকেই যাচ্ছে। এর প্রভাব পড়ছে শিল্প-কল-কারখানা এবং দৈনন্দিন নাগরিক জীবনে।

বিষয়: গ্যাসসংকটরাজধানীসিএনজি
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে