চরচা ডেস্ক
যুক্তরাষ্ট্র যখন তাদের স্বাধীনতার ২৫০ তম বার্ষিকী পালনে ব্যস্ত তখন ইরান তাদের প্রয়াত ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনির দাফন অনুষ্ঠান পরিচালনা করছে। এর মধ্যে আবার রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি। আসলে সেখানে কী হচ্ছে তার বিস্তারিত শুনুন অধ্যাপক বদরুল আলম খানের বিশ্লেষণে।

প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে পাটের তৈরি পরিবেশবান্ধব স্কুল ব্যাগ দেবে সরকার। প্রাইমারির ২ কোটি শিক্ষার্থীকে এই স্কুল ব্যাগ দেওয়ার প্রকল্প বাস্তবায়নে কাজ করছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর আর তা বিতরণের দায়িত্ব পেয়েছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)।