
বালুর তৈরি বিশাল ভাস্কর্য!
ক্রোয়েশিয়ার রাব দ্বীপের লোপার সৈকতে অনুষ্ঠিত হয়ে গেল ১৫তম স্যান্ড স্কাল্পচার ফেস্টিভ্যাল। ২২টি দৃষ্টিনন্দন সৈকত ঘেরা এই দ্বীপটিকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতেই এই আয়োজন। এবারের উৎসবে শিল্পীরা প্রায় ১৫ মিটার দীর্ঘ এবং ২০ টন ওজনের বিশালাকার সব বালুর ভাস্কর্য তৈরি করেছেন।





