
ট্রাম্পকে হারিয়ে দিল বেলজিয়াম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার জোরে ফিফাকে পকেটে পুরে ফেললেও মাঠে ঠিকই দেখিয়ে দিয়েছে বেলজিয়াম। বেলজিয়ামের ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে শেষ পর্যন্ত মাঠেই ধূলিসাৎ হয়ে গেল ট্রাম্পের বাহাদুরি। বিশ্বকাপের শেষ ১৬-তে বেলজিয়াম যুক্তরাষ্ট্রকে হারায়নি, হারিয়েছে ট্রাম্প ও ফিফাকেও।




