
ভয়ংকর বজ্র বিদ্যুতে আলোকিত আইফেল টাওয়ার
ফ্রান্সে রেকর্ড ভাঙা তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে প্যারিসে! গত কয়েকদিনে প্যারিসের তাপমাত্রা রেকর্ড ৪১ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছিল। শনিবার রাতের এই মুষলধারে বৃষ্টি আর আকাশজুড়ে বিজলি চমকানোর দারুণ দৃশ্য উপভোগ করতে রাস্তায় নেমে আসেন অনেক প্যারিসবাসী।




