চরচা ডেস্ক

ঢাকার বাংলামোটরে নাসির ট্রেড সেন্টার ভবনে দেখা মিলেছে বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকা। ভবনটির মালিকপক্ষের উদ্যোগে টাঙানো হয়েছে প্রায় নয় তলা ভবনের সমান উচ্চতার এই পতাকা। নজর কেড়েছে পথচারী ও আর্জেন্টিনা সমর্থকদের। ঢাকার বুকে এত বড় আর্জেন্টিনার পতাকা আগে দেখেননি বলেও মন্তব্য করছেন অনেকে।

টানা বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও কমছে না তীব্র ভ্যাপসা গরম কিন্তু কেন? জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, বর্ষাকালীন যে বৃষ্টিটা হয় এই বৃষ্টিকে ‘ওয়ার্ম রেইন’ বলে। বর্ষাকালের বৃষ্টিটা তুলনামূলক কম উচ্চতা থেকে আসে ফলে এই সময়ের বৃষ্টিটা একটু গরম থাকে।