Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

৫ লাখ অবৈধ অভিবাসীকে থাকার অনুমতি দিবে স্পেন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২০: ০৬
৫ লাখ অবৈধ অভিবাসীকে থাকার অনুমতি দিবে স্পেন

ইউরোপের দেশ স্পেনে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধ করার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির সরকার। এর ফলে অন্তত ৫ লাখ অবৈধ অভিবাসী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। যেসব বিদেশি নাগরিকের নামে কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য নেই, তারা এই সুবিধা পাবেন। এ জন্য গত বছরের ৩১ ডিসেম্বরের আগে কমপক্ষে পাঁচ মাস ধরে স্পেনে থাকছেন, তাদের এটা প্রমাণ করতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

স্পেনের সামাজিক নিরাপত্তা ও অভিবাসনবিষয়কমন্ত্রী এলমা সাইজ বলেন, “এটি আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক দিন।”

বৈধ করার অংশ হিসেবে প্রাথমিকভাবে এক বছরের জন্য স্পেনে থাকার অনুমতি দেওয়া হবে। পরে এই মেয়াদ আরও বৃদ্ধি করা হতে পারে। আাগামী এপ্রিল মাস থেকে অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী জুন মাস পর্যন্ত।

Advertisement
Advertisement
Advertisement

এলমা সাইজ বলেছেন, “আমরা মানবাধিকার, সমন্বয় ও সহাবস্থানের ওপর ভিত্তি করে একটি অভিবাসন মডেলে জোর দিচ্ছি। যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সংহতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

সাম্প্রতিক বছরগুলোতে বিপুলসংখ্যক অভিবাসী স্পেনে এসেছেন। তাদের বেশির ভাগই এসেছেন লাতিন আমেরিকা থেকে।

চিন্তক প্রতিষ্ঠান ফাঙ্কাসের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে স্পেনে ১ লাখ ৭ হাজার ৪০৯ জন নথিপত্রহীন অভিবাসী ছিলেন। ২০২৫ সালে তা প্রায় ৮ গুণ বেড়ে ৮ লাখ ৩৭ হাজার ৯৩৮ জন হয়েছে।

স্পেনে বর্তমানে যেসব অবৈধ অভিবাসী বসবাস করছেন, তাদের বেশির ভাগই এসেছেন কলম্বিয়া, পেরু ও হন্ডুরাস থেকে।

স্পেনের সোশ্যালিস্ট নেতৃত্বাধীন জোট সরকার অভিবাসীদের বিষয়ে ইউরোপীয় বড় বড় দেশের চেয়ে ভিন্ন পথ অনুসরণ করছে। অর্থনীতিতে অভিবাসীদের গুরুত্ব দিতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উন্নত অর্থনীতির দেশগুলোর তুলনায় ভালো করছে স্পেন। ২০২৫ সালে দেশটিতে প্রায় ৩ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে।

গত মঙ্গলবার প্রকাশিত তথ্যানুসারে, দীর্ঘদিন ধরে স্পেনের অর্থনীতির দুর্বল একটি দিক হচ্ছে বেকারত্ব। ২০০৮ সালের পর থেকে এবার তা প্রথমবারের মতো ১০ শতাংশের নিচে নেমেছে।

বিষয়: বৈধ হওয়ার সুযোগলাতিন আমেরিকাস্পেনঅবৈধইউরোপঅবৈধ অভিবাসীবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।