
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১১৩ বাংলাদেশিসহ ২৩৫ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত জোহর রাজ্যের পাঁচটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, তার বিভাগ অবৈধ প্রবাসীদের নিয়োগ এবং সুরক্ষা প্রদানকারী ব্যক্তিদের সঙ্গে আপস করবে না।
তিনি বলেন, প্রথম অভিযানে গত শুক্রবার মধ্যরাতে পাঁচটি জেলায় ১৩০ জন প্রবাসী এবং দুজন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়। প্রথম একযোগে অভিযানে, জোহর বাহরুতে মোট ৯০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া বাতু পাহাতে নয় জন অবৈধ প্রবাসী এবং দুই জন নিয়োগকর্তা, মেরসিং এবং মুয়ার থেকে ১২ জন অবৈধ প্রবাসী এবং সেগামাতে ৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার এসব অবৈধ প্রবাসীদের মধ্যে ৩৬ বাংলাদেশি, ১৫ পাকিস্তাসহ, ৩৪ ইন্দোনেশিয়ানসহ ভারত, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মায়ানমারের নারী ও পুরুষ প্রবাসী রয়েছে।
জোহর ইমিগ্রেশন ডিরেক্টর আরও বলেন, রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাতের একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে ১০৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। বৈধ পাস বা পারমিট ছাড়াই শেয়ার্ড হাউস বন্দোবস্তে প্রবাসীরা বসবাস করছে বলে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানান তিনি। এদের মধ্যে ৭৭ জন বাংলাদেশি প্রবাসী রয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধ করেছেন। পরবর্তী ব্যবস্থা নিতে তাদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।