
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
শৈত্যপ্রবাহে রীতিমতো জমে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ কুয়েত। গতকাল মঙ্গলবার দেশটিতে যে তাপমাত্রা ছিল, তা গত ৬০ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কুয়েতের আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ইসা রামাদান জানান, সাইবেরিয়া থেকে আসা শৈত্যপ্রবাহের কারণে মঙ্গলবার কুয়েতের মুত্রিবা এবং সালমির তাপমাত্রা ছিল মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস। তবে হিমশীতল বায়ুপ্রবাহের কারণে অনুভূত তাপমাত্রা ছিল মাইনাস ৮ থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজধানী কুয়েত সিটিতে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভূত তাপমাত্রা ছিল শূন্যের কাছাকাছি।
কুয়েতের আবহাওয়া দপ্তরের এই কর্মকর্তা বলেন, আমাদের আবহাওয়া সংক্রান্ত আগেকার তথ্য ও রেকর্ডগুলো বলছে, গত ৬০ বছরের মধ্যে এত ঠান্ডা পড়েনি কুয়েতে।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো কুয়েতেও বছরের বেশিরভাগ সময়ই তপ্ত আবহাওয়া থাকে। গ্রীষ্মে দেশটিতে তাপমাত্রা ৪২ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, মাঝে মাঝে ছাড়িয়েও যায়। শীতকালেও দিনের তাপামাত্রা থাকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে সাইবেরিয়া থেকে আগত শৈত্যপ্রবাহের জেরে চলতি মৌসুমে রেকর্ডভাঙা শীত পড়েছে কুয়েতে। একই কারণে ব্যাপক ঠান্ডা পড়েছে কুয়েতের দুই প্রতিবেশী দেশ সৌদি এবং ইরাকেও।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।